ঢাকা ১১:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিশ্ববাজারে স্বর্ণ ও রুপার দামে বড় পতন এআই-এর যুগেও নিজের অবস্থানে অনড় ‘লিপস্টিক কিং’ লি জিয়াকি টেকনাফে কাউন্সিলর একরামুল হত্যা: শেখ হাসিনাসহ ১১ জনের শুনানি আজ যুক্তরাষ্ট্রে শি জিনপিংকে লাল গালিচা অভ্যর্থনা, আলোচনায় বাণিজ্যসহ নানা ইস্যু টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে শীর্ষে পাকিস্তানের আবরার, পেছনে ফেললেন রশিদকে টানা সাত দিন কমল বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম মহানবী (সা.)-এর ইনসাফ: মানবজাতির জন্য অনুপম আদর্শ মুকসুদপুরে পৃথক স্থান থেকে নারীসহ দুইজনের মরদেহ উদ্ধার ইউপি নির্বাচনে প্রার্থীদের জামানত ৫ গুণ বাড়ালো ইসি মেসির বিদায়ী ম্যাচের টিকিট বিক্রির নতুন সময়সূচি ঘোষণা

মিঠাপুকুরে ১৭ রাউন্ড গুলি ও কার্তুজ উদ্ধার করল র‌্যাব

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ১২:৪০:০৭ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬ ৫ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রংপুরের মিঠাপুকুর উপজেলায় পরিত্যক্ত অবস্থায় শটগানের কার্তুজ ও রাইফেলের গুলিসহ মোট ১৭ রাউন্ড গোলাবারুদ উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন র‌্যাব-১৩-এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী।

র‌্যাব সূত্রে জানা গেছে, উদ্ধারকৃত গোলাবারুদের মধ্যে রয়েছে শটগানের ৮ রাউন্ড সিসা কার্তুজ (লেড বল), ৮ রাউন্ড রাবার কার্তুজ এবং ৭.৬২ মিলিমিটার রাইফেলের ১ রাউন্ড তাজা গুলি।

অভিযানের বিবরণ দিয়ে র‌্যাব জানায়, শনিবার ভোর রাতে র‌্যাব-১৩, রংপুরের একটি বিশেষ অভিযানিক দল মিঠাপুকুর থানার লতিবপুর ইউনিয়নের রশিদপুর গ্রামে অভিযান চালায়। সেখানে জনৈক রইস উদ্দিনের ওয়াক্ফ এস্টেটের একটি পুকুরপাড়ে পরিত্যক্ত অবস্থায় এই ১৭ রাউন্ড গুলি ও কার্তুজগুলো পড়েছিল। সেখান থেকেই এগুলো উদ্ধার করা হয়।

র‌্যাব-১৩-এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী জানান, পরিত্যক্ত অবস্থায় উদ্ধার হওয়া এসব গোলাবারুদের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। জব্দকৃত আলামত সাধারণ ডায়েরি (জিডি) মূলে রংপুর জেলার মিঠাপুকুর থানায় হস্তান্তর করা হয়েছে।

তিনি আরও উল্লেখ করেন যে, অস্ত্র ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে র‌্যাব-১৩-এর গোয়েন্দা নজরদারি এবং এই ধরনের চলমান অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Alokito Bangladesh

নিউজটি শেয়ার করুন

মিঠাপুকুরে ১৭ রাউন্ড গুলি ও কার্তুজ উদ্ধার করল র‌্যাব

আপডেট সময় : ১২:৪০:০৭ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬