সংবাদ শিরোনাম :
গুলশানে নিষিদ্ধ দলের মিছিলে অংশ নেওয়ায় ৩২ জন গ্রেপ্তার
যখন সময় ডেক্সঃ
- আপডেট সময় : ০৩:০৯:১২ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬ ৫ বার পড়া হয়েছে

রাজধানীর গুলশান এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিলে অংশ নেওয়ায় মোট ৩২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক খুদে বার্তায় এই তথ্য জানানো হয়েছে।
এর আগে, ঘটনাস্থল থেকে পুলিশ দুজনকে গ্রেপ্তার করার কথা জানিয়েছিল। গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন আবদুর রহিম (৪৯) ও মো. আরাফাত (২০)। পুলিশ জানিয়েছে, ঘটনাস্থল থেকে তাদের কাছ থেকে পাঁচটি ককটেল উদ্ধার করা হয়েছে।
ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin




























