ঢাকা ০১:০৯ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জ্বালানি তেলের দাম বাড়ায় বাস ভাড়া পুনর্নির্ধারণ করল সরকার সার চাইতে গিয়ে ৮ দিন জেল খাটলেন কুড়িগ্রামের দুই কৃষক ঘুষের দুই লাখ টাকাসহ পাহাড়তলী সাব-রেজিস্ট্রার ও দুই কর্মচারী আটক সম্পূর্ণ ভিন্ন আঙ্গিকে আসছে ‘দ্য ব্যাটম্যান পার্ট টু’ কৃষি মন্ত্রণালয়ে বিতর্কিত কর্মকর্তাদের ‘আমলনামা’ পর্যালোচনা শুরু এশিয়ান গেমস কাবাডিতে ভারতের কাছে বড় ব্যবধানে হারল বাংলাদেশ মুকসুদপুরে বাসের ধাক্কায় পথচারী নিহত সরকারি দরপত্রে ২০ বছরের ‘সুযোগবঞ্চিত’দের জন্য নতুন সুযোগ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট আয়োজিত নৈশভোজে সস্ত্রীক প্রধানমন্ত্রী তারেক রহমান টাওয়ার হ্যামলেটসে স্কুল পোশাকের অনুদান বৃদ্ধি, সুবিধা পাবে আরও বেশি পরিবার

লালবাগে বন্ধুর বাসা থেকে ব্যবসায়ীর মাটিচাপা লাশ উদ্ধার

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ১২:৫১:০৩ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬ ৬ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজধানীর লালবাগে নিখোঁজ হওয়ার তিন দিন পর শেখ ওয়াসিম রনি নামের এক ব্যবসায়ীর মাটিচাপা দেয়া মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে পুলিশ তার বন্ধু মাসুমকে গ্রেপ্তার করেছে।

পুলিশ জানায়, গত ৮ সেপ্টেম্বর শেখ ওয়াসিম রনি নিখোঁজ হলে তার পরিবারের সদস্যরা লালবাগ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। ওই জিডির সূত্র ধরে তদন্ত শুরু করে পুলিশ রনির বন্ধু মাসুমকে আটক করে জিজ্ঞাসাবাদ করে।

পুলিশের লালবাগ বিভাগের ডিসি তালেবুর রহমান গণমাধ্যমকে জানান, জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে মাসুমের দেয়া তথ্যের ভিত্তিতে পুলিশ বিসি দাস স্ট্রিটের একটি পাঁচতলা ভবনে অভিযান চালায়। বৃহস্পতিবার গভীর রাতে শুরু হওয়া এই অভিযানে শুক্রবার ভোরে ভবনটির নিচতলার পাশের মাটি খুঁড়ে বালুচাপা অবস্থায় রনির মরদেহ উদ্ধার করা হয়।

উদ্ধারের পর মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin

নিউজটি শেয়ার করুন

লালবাগে বন্ধুর বাসা থেকে ব্যবসায়ীর মাটিচাপা লাশ উদ্ধার

আপডেট সময় : ১২:৫১:০৩ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬