ঢাকা ১২:০২ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট আয়োজিত নৈশভোজে সস্ত্রীক প্রধানমন্ত্রী তারেক রহমান টাওয়ার হ্যামলেটসে স্কুল পোশাকের অনুদান বৃদ্ধি, সুবিধা পাবে আরও বেশি পরিবার লক্ষ্মীপুরের রায়পুরে চার দিন ধরে দুই শিক্ষার্থী নিখোঁজ সরবরাহ বাড়ায় আন্তর্জাতিক বাজারে কমলো তেলের দাম বিশ্বমঞ্চে দেশের মর্যাদা ও জনগণের স্বার্থকে অগ্রাধিকার প্রধানমন্ত্রীর রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় ৪৬৫ জন গ্রেপ্তার চলন্ত মেট্রো রেলের দরজা খুলে যাওয়ায় ২৬ মিনিট বন্ধ চলাচল ৩০ নভেম্বরের মধ্যে সারা দেশে পৌঁছাবে নতুন শিক্ষাবর্ষের পাঠ্যবই বকেয়া বিলের জেরে সিরাজগঞ্জে মিলের গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, পরে চালু পাবনায় নিহত শিশু কলির কাটা দুই পায়ের খোঁজে ডোবায় পুলিশের তল্লাশি

সিরিয়ার ইদলিবে অস্ত্র গুদামে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১৪

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৮:০৮:২১ অপরাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬ ২ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সিরিয়ার ইদলিব প্রদেশের সারমাদা শহরের অদূরে অবস্থিত একটি অস্থায়ী গুদামে বুধবার (৯ সেপ্টেম্বর) ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এই গুদামটি মূলত যুদ্ধাস্ত্র এবং যুদ্ধের অবশিষ্টাংশ সংরক্ষণের জন্য ব্যবহৃত হতো। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনের প্রতিবেদনে জানানো হয়েছে, এই দুর্ঘটনায় অন্তত ১৪ জন নিহত এবং ১১ জন আহত হয়েছেন।

সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, যুদ্ধাস্ত্র ও যুদ্ধের অবশিষ্টাংশগুলো অন্য স্থানে সরিয়ে নেয়ার আগ পর্যন্ত সাময়িকভাবে ওই স্থানে রাখা হয়েছিল। আহতদের মধ্যে মন্ত্রণালয়ের কয়েকজন কর্মীও রয়েছেন। ঘটনাস্থলে সিভিল ডিফেন্স ও দমকল বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে। তবে পরপর কয়েকটি বিস্ফোরণের কারণে আগুন নেভানোর কাজে মারাত্মক ব্যাঘাত ঘটেছে। কয়েক ঘণ্টা ধরে ওই স্থাপনা থেকে ঘন ধোঁয়া বের হতে দেখা গেছে। তবে ঠিক কী কারণে সেখানে বিস্ফোরণ হয়েছে, তা নিয়ে এখনো দেশটির কর্তৃপক্ষ কোনো তথ্য জানায়নি।

এর আগে গত ১ সেপ্টেম্বর একই প্রদেশের বিনিশ শহরে গোলাবারুদ বহনকারী একটি গাড়িতে বিস্ফোরণের ঘটনা ঘটেছিল। সিরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, ওই ঘটনায় পাঁচজন নিহত এবং আরও কয়েকজন আহত হয়েছিলেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin

নিউজটি শেয়ার করুন

সিরিয়ার ইদলিবে অস্ত্র গুদামে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১৪

আপডেট সময় : ০৮:০৮:২১ অপরাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬