আমেরিকান এয়ারলাইন্সে বর্ণবাদী ও সমকামীবিদ্বেষী গালিগালাজ, যাত্রী আটক
- আপডেট সময় : ০১:৩৫:১১ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬ ৯ বার পড়া হয়েছে

অ্যালকোহলের প্রভাবে উচ্ছৃঙ্খল আচরণ, বর্ণবাদী মন্তব্য এবং সমকামীবিদ্বেষী গালিগালাজের অভিযোগে আমেরিকান এয়ারলাইন্সের এক যাত্রীকে বিমানের আসনে ডাক্ট টেপ দিয়ে বেঁধে রাখতে হয়। অভিযুক্ত এই যাত্রীর নাম লেইন আর্থার লান্ডিন, যার বয়স ৬৭ বছর। তিনি অ্যারিজোনার একজন রিয়েল এস্টেট ব্যবসায়ী এবং বিভিন্ন প্রতিবেদন অনুযায়ী তিনি টাকসনের লং রিয়েলটির একজন ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন।
ঘটনাটি ঘটে গত বৃহস্পতিবার রাতে, যখন টেক্সাসের ডালাস থেকে নিউ জার্সির নিউয়ার্কগামী আমেরিকান এয়ারলাইন্সের ফ্লাইট ৬১৮ আকাশে ছিল। যাত্রীর এই আচরণে অতিষ্ঠ হয়ে সহযাত্রীরা তাকে ডাক্ট টেপ দিয়ে বেঁধে ফেলেন। এই ঘটনার ছবি পরে গণমাধ্যমে প্রকাশিত হলে তা ব্যাপক আলোচনার জন্ম দেয়।
ডেইলি মেইলের তথ্য অনুযায়ী, লান্ডিনের এই কথিত বর্ণবাদী ও সমকামীবিদ্বেষী আচরণের কারণে ফ্লাইটটিকে বাল্টিমোরের একটি বিমানবন্দরে জরুরি অবতরণ করতে হয়। সেখানে টাকসনের এই রিয়েলটরকে বিমান থেকে নামিয়ে দেয়া হয়। এরপর অন্য যাত্রীরা পুনরায় নিউয়ার্কের উদ্দেশে তাদের যাত্রা শুরু করেন।


























