ঢাকা ০৮:১১ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে প্রথমবারের মতো সফল বিক্রিয়া সম্পন্ন সৌদি আরবে এক সপ্তাহে ১০ হাজার অভিবাসী নিজ দেশে ফেরত রিয়াদের বিমানবন্দর বন্ধের সময়সীমা বাড়ায় বিমানের ফ্লাইট স্থগিত জনগণের অর্থের প্রতিটি পয়সা যেন দেশের স্বার্থে ব্যয় হয়: প্রধানমন্ত্রী রিয়াদে বিমানবন্দরে হামলায় নিহত দুই বাংলাদেশির পরিচয় শনাক্ত প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সামনে নিয়োগ বঞ্চিতদের আমরণ অনশন দাকোপে ঢাকী নদীর ভাঙনে বিলীন বেড়িবাঁধ, আতঙ্কে স্থানীয়রা ডেঙ্গুতে প্রাণহানি ৩০০ ছাড়াল, ২৪ ঘণ্টায় আক্রান্ত ২১৯৩ জন ইউনিয়ন পরিষদসহ স্থানীয় নির্বাচন নিয়ে সোমবার বৈঠকে বসছে ইসি কুমিল্লায় স্কুলছাত্রী হত্যায় সিএনজিচালক গ্রেপ্তার, রয়ে গেছে নানা প্রশ্ন

কেপ ভার্দেতে বাস খাদে পড়ে নিহত অন্তত ২৫ জন

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৭:৩৯:০৬ পূর্বাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬ ১১ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আটলান্টিক মহাসাগরে অবস্থিত পশ্চিম আফ্রিকার উপকূলের কাছে কেপ ভার্দের ফোগো দ্বীপে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় অন্তত ২৫ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে স্কুলশিক্ষার্থী ও কিশোর-কিশোরীর সংখ্যাই বেশি।

রোববার (৬ সেপ্টেম্বর) দেশটির জাতীয় সংবাদ সংস্থা ইনফোরপ্রেস এই তথ্য নিশ্চিত করেছে। শনিবার (৫ সেপ্টেম্বর) গভীর রাতে ফোগোর উত্তরাঞ্চলের একটি পাহাড়ি সড়কে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে প্রায় ৩০ মিটার গভীর এক খাড়া খাদে পড়ে যায়।

দুর্ঘটনার পর বাসে থাকা আহত কয়েকজনকে ফোগোর সাও ফ্রান্সিসকো দে আসিস আঞ্চলিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় শিক্ষা কর্মকর্তাদের বরাতে জানা গেছে, এই ভ্রমণের আয়োজন কোনো স্কুল করেনি; বরং বাসচালক নিজ উদ্যোগে প্রতিবছর এমন ভ্রমণের আয়োজন করতেন। দুর্ভাগ্যবশত, এই দুর্ঘটনায় বাসচালকও প্রাণ হারিয়েছেন।

দুর্ঘটনার কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি। বর্তমানে উদ্ধারকাজ ও আহতদের চিকিৎসা কার্যক্রম চলমান রয়েছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Alokito Bangladesh

নিউজটি শেয়ার করুন

কেপ ভার্দেতে বাস খাদে পড়ে নিহত অন্তত ২৫ জন

আপডেট সময় : ০৭:৩৯:০৬ পূর্বাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬