ঢাকা ১০:১৯ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পানামায় ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, ৯ দেশে সুনামি সতর্কতা মেসির বিদায়ী ম্যাচে আর্জেন্টিনার ফুটবলে নতুন তারা লিওনেল ফ্লোরেস মেঘনার তীব্র ভাঙনে চরম ঝুঁকিতে হাতিয়ার চেয়ারম্যান ঘাট মাছের আড়ত মানুষকে চূড়ান্ত ধ্বংসের মুখে ঠেলে দেয় যে সাতটি কবিরা গুনাহ মস্তিষ্কে টিউমার নিয়ে লড়াই, অভিনয়ে ফেরার অপেক্ষায় তানিয়া বৃষ্টি ভারতে ভোটার তালিকা যাচাই নিয়ে বিতর্ক ও দেশজুড়ে বিক্ষোভের ডাক ঢাকায় আজ আকাশ মেঘলাসহ হালকা বৃষ্টির পূর্বাভাস আইএফআইসি ব্যাংকে খেলাপি ঋণ বেড়ে ২৯ হাজার ৫৭২ কোটি টাকা কৌশলগত স্বার্থে তুরস্কের সঙ্গে সম্পর্ক বজায় রাখতে চায় ভারত ইরান যুদ্ধ শেষ হলেই তেলের দাম কমবে : ট্রাম্প

বাড্ডার সাঁতারকুলে ফার্নিচারের গোডাউনে অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ১০:৩৭:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬ ৭ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজধানীর বাড্ডার সাঁতারকুল এলাকায় একটি ফার্নিচারের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রবিবার (৬ সেপ্টেম্বর) সকাল ৮টা ৫৫ মিনিটে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। বারিধারা ফায়ার স্টেশনের এই ইউনিটগুলো সকাল ৯টা ১৯ মিনিটে আগুন নেভানোর কাজ শুরু করে।

পরিস্থিতি বিবেচনায় পূর্বাচল ফায়ার স্টেশন থেকে অতিরিক্ত আরও দুটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছিল। তবে সকাল ৯টা ৫৮ মিনিটের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে চলে আসায় অতিরিক্ত ইউনিট দুটি পথ থেকেই ফিরে যায়।

এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। অগ্নিকাণ্ডের সঠিক কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেনি ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin

নিউজটি শেয়ার করুন

বাড্ডার সাঁতারকুলে ফার্নিচারের গোডাউনে অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস

আপডেট সময় : ১০:৩৭:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬