ঢাকা ০১:২৮ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মাঝ আকাশে অসংলগ্ন আচরণ, যাত্রীকে বেঁধে বিমানের জরুরি অবতরণ

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ১০:২৯:০৯ পূর্বাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬ ৫ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

যুক্তরাষ্ট্রের একটি ফ্লাইটে মাঝ আকাশে এক যাত্রীর চরম অসংলগ্ন আচরণের জেরে জরুরি অবতরণের ঘটনা ঘটেছে। ডালাস থেকে নিউজার্সিগামী আমেরিকান এয়ারলাইন্সের ফ্লাইট ৬১৮-তে এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হলে পাইলট বিমানটিকে মেরিল্যান্ডের বাল্টিমোর বিমানবন্দরে জরুরি অবতরণ করাতে বাধ্য হন। অবতরণের পর ওই যাত্রীকে পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। সিএনএন-এর প্রতিবেদন অনুযায়ী, উড়োজাহাজের ফার্স্ট ক্লাসে থাকা ওই যাত্রী হঠাৎ করেই উত্তেজিত হয়ে গালিগালাজ শুরু করেন।

প্রত্যক্ষদর্শীদের তথ্যমতে, ওই যাত্রী শুধুমাত্র গালিগালাজই করেননি, বরং বর্ণবাদী ও সমকামিতা বিদ্বেষী মন্তব্যও করেন। এ সময় তিনি পাশের এক যাত্রী এবং তাকে শান্ত করতে আসা এক নারীকে মারধর করেন। পরিস্থিতির অবনতি ঘটলে জুয়ান মেজিয়া নামের এক অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তাসহ বিমানের কয়েকজন যাত্রী মিলে তাকে জিপটাই ও স্কচটেপ ব্যবহার করে সিটের সঙ্গে বেঁধে ফেলেন। বাধা দেওয়ার চেষ্টাকালে ওই যাত্রী মেজিয়াকে কামড় দেন। তবে যাত্রীর শ্বাসপ্রশ্বাস স্বাভাবিক রাখার স্বার্থে তার মুখে কোনো টেপ লাগানো হয়নি।

আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্রে ৯/১১ সন্ত্রাসী হামলার ২৫তম বার্ষিকী থাকায় আকাশে এমন সহিংস আচরণ যাত্রীদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে দেয়। যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ)-এর তথ্য অনুযায়ী, চলতি বছর এখন পর্যন্ত বিমানে যাত্রীদের উচ্ছৃঙ্খল আচরণের ১ হাজার ১৬০টির বেশি ঘটনা রেকর্ড করা হয়েছে। এ ধরনের অপরাধের ক্ষেত্রে ৪৩ হাজার ডলারের বেশি জরিমানার বিধান রয়েছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin

নিউজটি শেয়ার করুন

মাঝ আকাশে অসংলগ্ন আচরণ, যাত্রীকে বেঁধে বিমানের জরুরি অবতরণ

আপডেট সময় : ১০:২৯:০৯ পূর্বাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬