ঢাকা ১২:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আর্থিক খাত সংস্কারে বিশ্বব্যাংকের ১২৬১ কোটি টাকার প্রকল্প একনেকে বাজারে সিন্ডিকেট নয়, সুস্থ প্রতিযোগিতা জরুরি: প্রতিযোগিতা কমিশন বিটিএস ভক্ত তিন কিশোরী উদ্ধার: যেভাবে বাড়ি ফিরল তারা জাতিসংঘে প্রধানমন্ত্রীর নেতৃত্বে প্রতিনিধিদলকে মন্ত্রিসভার অভিনন্দন বিলাইছড়িতে বিজিবির হেফাজত থেকে ২ ভারতীয়কে ছিনিয়ে নেওয়ার অভিযোগ চাঁপাইনবাবগঞ্জ ডায়াবেটিক সমিতির সভাপতি বিশু, সম্পাদক ওয়াহেদ খালাসের পরও ৮ বছর জেল, ইব্রাহিমকে ৫ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে রুল অপতথ্য ও এআইয়ের অপব্যবহার রোধে বৈশ্বিক ঐক্যের ডাক তথ্য প্রতিমন্ত্রীর ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২০৩৬ জন বোয়িং কেনায় কোনো গোপন এজেন্ডা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

পারস্য উপসাগরে ইরানি তেল ট্যাংকারে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০১:১৫:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬ ৭ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পারস্য উপসাগরের খাড়গ দ্বীপের কাছে একটি ইরানি তেলবাহী ট্যাংকারে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে দ্বীপটি থেকে প্রায় ছয় নটিক্যাল মাইল দূরে এই হামলার ঘটনা ঘটে বলে ইরানের বার্তা সংস্থা তাসনিম নিশ্চিত করেছে।

প্রতিবেদনে জানানো হয়েছে, হামলার কয়েক ঘণ্টা আগে থেকেই খাড়গ দ্বীপের উপকূলবর্তী এলাকায় পারস্য উপসাগরের দিক থেকে বেশ কয়েকটি বিকট বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছিল। তাসনিমের প্রতিনিধি জানিয়েছেন, দ্বীপটির কাছে নোঙর করে থাকা একটি ছোট আকারের ইরানি তেলের ট্যাংকারকে লক্ষ্য করে এই ক্ষেপণাস্ত্রগুলো নিক্ষেপ করে মার্কিন বাহিনী।

মার্কিন বাহিনীর ছোড়া মোট চারটি ক্ষেপণাস্ত্র সরাসরি ওই তেলবাহী ট্যাংকারটিতে আঘাত হানে। হামলার পর তাৎক্ষণিকভাবে জাহাজটির কী পরিমাণ ক্ষতি হয়েছে তা নিশ্চিত করা সম্ভব হয়নি। তবে স্থানীয় সূত্রগুলো জানিয়েছে, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আক্রমণের পরপরই ট্যাংকারে থাকা নাবিকেরা নিরাপদ স্থানে সরে যাওয়ার প্রক্রিয়া শুরু করেন।

ঘটনার পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ হামলার সুনির্দিষ্ট পরিস্থিতি এবং ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ নিরূপণে তদন্ত শুরু করেছে। আক্রান্ত ট্যাংকারটির নাম, হামলার সুনির্দিষ্ট কারণ এবং ক্ষয়ক্ষতির বিস্তারিত বিবরণ পরবর্তীতে জানানো হবে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Alokito Bangladesh

নিউজটি শেয়ার করুন

পারস্য উপসাগরে ইরানি তেল ট্যাংকারে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা

আপডেট সময় : ০১:১৫:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬