ঢাকা ০৮:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ওলিসের শেষ মুহূর্তের গোলে বেলজিয়ামকে হারাল ফ্রান্স মিরপুরের রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে সীমিত পরিসরে ফিরল টিকাদান কার্যক্রম সালমান মুক্তাদিরের স্টুডিও ও রাড্ডা ক্লিনিকে হামলা: নেপথ্যের হোতারা এখনো অধরা চুয়াডাঙ্গার নতুন পুলিশ সুপার হিসেবে যোগ দিলেন মেহেদী শাহরিয়ার পরমাণু কর্মসূচিতে অগ্রগতি হলে ইরানের ওপর নিষেধাজ্ঞা শিথিলের ইঙ্গিত ট্রাম্পের একাধিক কর্মস্থলে দুর্নীতিতে অভিযুক্ত কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ সিরাজদিখানে ধর্ষণ মামলায় উপসহকারী কৃষি কর্মকর্তা সাঈদ আলী গ্রেপ্তার নিষিদ্ধ ছাত্রলীগের ১৫ নেতাকর্মী সাবেক এমপির বাসা থেকে গ্রেপ্তার জলপথে আসাম থেকে ঢাকায় আসছে ১ হাজার ৮০ টন মিথানল আরএফএল গ্রুপে ট্রেইনি জোনাল ম্যানেজার পদে ১০০ জনের নিয়োগ

বাংলাদেশের ইতিহাসের পাতায় আগস্ট ও সেপ্টেম্বরের গুরুত্বপূর্ণ ঘটনাবলি

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ১২:২৬:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬ ১২ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশের ইতিহাসের পাতায় আগস্ট ও সেপ্টেম্বর মাসের বেশ কিছু দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। ২৯ আগস্ট ১৯৭৬ সালে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম মৃত্যুবরণ করেন। তিনি তার সাহিত্য ও সংগীতের মাধ্যমে ঔপনিবেশিক শাসন, সামাজিক বৈষম্য ও শোষণের বিরুদ্ধে সোচ্চার ছিলেন। তার মৃত্যুদিবসে বাংলাদেশে সরকারি ও বেসরকারিভাবে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

৩০ আগস্ট ১৯৮১ সালে বাঙালি ইতিহাসবিদ, সাহিত্য সমালোচক ও শিল্পকলা-গবেষক নীহাররঞ্জন রায় মৃত্যুবরণ করেন। তার রচিত ‘বাঙালীর ইতিহাস : আদি পর্ব’ বাংলা রাষ্ট্র ও বাঙালি জাতির প্রাচীন ইতিহাসচর্চায় একটি গুরুত্বপূর্ণ বই হিসেবে বিবেচিত।

সেপ্টেম্বর মাসের শুরুতেই বেশ কিছু ঐতিহাসিক ঘটনার সাক্ষী হয়েছে বাংলাদেশ। ১ সেপ্টেম্বর ১৮৯৪ সালে জন্মগ্রহণ করেন উপমহাদেশের প্রথম মুসলিম প্রিন্সিপাল, শিক্ষা বিস্তারের অগ্রপথিক, সমাজ সংস্কারক ও জ্ঞানতাপস প্রিন্সিপাল ইবরাহীম খাঁ। তিনি সাবেক এমএনএ ছিলেন এবং বাংলা একাডেমি ও একুশে পদকপ্রাপ্ত সাহিত্যিক হিসেবে পরিচিত। একই দিনে ১৯১৮ সালে জন্মগ্রহণ করেন মুক্তিযুদ্ধের সময় মুক্তিবাহিনী ও সেনাবাহিনীর সর্বাধিনায়ক মুহাম্মদ আতাউল গণি ওসমানী। মুক্তিযুদ্ধে তার নেতৃত্ব ও সামরিক কৌশল বাংলাদেশের স্বাধীনতা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং তিনি ১৯৮৪ সালের ১৬ ফেব্রুয়ারি মৃত্যুবরণ করেন।

১ সেপ্টেম্বর ১৯৪৭ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আবুল কাশেমের উদ্যোগে ঢাকায় তমদ্দুন মজলিশ প্রতিষ্ঠিত হয়। পূর্ববাংলার সাহিত্য ও সাংস্কৃতিক ধারার এই সংগঠনটি প্রতিষ্ঠার অল্প সময়ের মধ্যেই বাংলাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা করার দাবিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং ভাষা আন্দোলনে পথিকৃৎ হিসেবে কাজ করে। এছাড়া ১ সেপ্টেম্বর ১৯৭৮ সালে শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রতিষ্ঠিত হয়। বাংলাদেশি জাতীয়তাবাদকে রাজনৈতিক দর্শন হিসেবে গ্রহণ করা দলটি জুলাই বিপ্লবের পর ১৩তম সংসদ নির্বাচনে জয়ী হয়ে সরকার পরিচালনার দায়িত্ব পালন করছে এবং ২০২৬ সালের ১ সেপ্টেম্বর দলটি প্রতিষ্ঠার ৪৮ বছর পূর্ণ করেছে।

৩ সেপ্টেম্বর ১৮৯৮ সালে জন্মগ্রহণ করেন বাংলাদেশি সাহিত্যিক, রাজনীতিবিদ, সাংবাদিক ও বুদ্ধিজীবী আবুল মনসুর আহমেদ। তার ‘আমার দেখা রাজনীতির পঞ্চাশ বছর (১৯৬৯)’, ‘আত্মকথা (১৯৭৩)’ ও ‘বাংলাদেশের কালচার’ বইগুলো বাংলাদেশের ইতিহাস ও সংস্কৃতির গুরুত্বপূর্ণ উৎস। তিনি ১৯৭৯ সালের ১৮ মার্চ মৃত্যুবরণ করেন।

৪ সেপ্টেম্বর ১৯১১ সালে কলকাতায় বঙ্গীয় মুসলমান সাহিত্য সমিতি প্রতিষ্ঠিত হয়। বাঙালি মুসলমানদের সাহিত্যচর্চা ও বাংলা ভাষার বিকাশে ভূমিকা রাখার লক্ষ্যে গড়ে ওঠা এই সংগঠনের সঙ্গে মুহম্মদ শহীদুল্লাহ, মোহাম্মদ মোজাম্মেল হক ও মোহাম্মদ মনিরুজ্জামান ইসলামাবাদী প্রমুখ যুক্ত ছিলেন। পরবর্তীকালে এই সংগঠনটি বাংলা সাহিত্য ও বাঙালি মুসলমানের সাংস্কৃতিক জাগরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh

নিউজটি শেয়ার করুন

বাংলাদেশের ইতিহাসের পাতায় আগস্ট ও সেপ্টেম্বরের গুরুত্বপূর্ণ ঘটনাবলি

আপডেট সময় : ১২:২৬:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬