ডিবি পরিচয়ে জিম্মি করে ৫০ লাখ টাকা চাঁদা দাবি, যুবক গ্রেফতার
- আপডেট সময় : ১০:১২:২৪ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬ ৭ বার পড়া হয়েছে

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার চরঘাটিনা এলাকায় ডিবি পুলিশ পরিচয়ে প্রাইভেটকারের যাত্রীদের জিম্মি করে ৫০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে হাসান সোহাগ নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত হাসান সোহাগ উপজেলার নেওরগাছা পুরাতনপাড়ার আশরাফ আলী ওরফে ঝন্টুর ছেলে। এই ঘটনার পর থেকে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মঙ্গলবার মধ্যরাতে শাহজাদপুর থেকে চার যাত্রী প্রাইভেটকারযোগে উল্লাপাড়ায় গ্রামের বাড়িতে ফিরছিলেন। পথে বগুড়া-নগরবাড়ী মহাসড়কের জংলীপুর জোড়া ব্রিজের কাছে পৌঁছালে ৪ থেকে ৫টি মোটরসাইকেলে থাকা ১০-১২ জনের একটি দল নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে প্রাইভেটকারটি থামায়।
অভিযোগে বলা হয়েছে, এরপর তারা গাড়ির যাত্রীদের জিম্মি করে চরঘাটিনা এলাকার একটি ফাঁকা স্থানে নিয়ে যায় এবং ৫০ লাখ টাকা চাঁদা দাবি করে। এ সময় যাত্রীদের একজন বিশেষ কৌশলে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে কল করে বিষয়টি অবহিত করেন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলের দিকে রওনা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে অপরাধী দলের অন্যরা পালিয়ে গেলেও হাসান সোহাগকে গ্রেফতার করা হয় এবং তার ব্যবহৃত মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে।
এই ঘটনায় ভুক্তভোগী সোলায়মান হোসেন বাদী হয়ে উল্লাপাড়া মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন। ওসি মেহেদী হাসান জানিয়েছেন, মামলায় জড়িত বাকিদের গ্রেফতারে এলাকায় বিশেষ অভিযান শুরু করা হয়েছে।
পথে বগুড়া-নগরবাড়ী মহাসড়কের জংলীপুর জোড়া ব্রিজের কাছে পৌঁছালে ৪/৫টি মোটরসাইকেলে থাকা ১০/১২ জন যুবক নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে প্রাইভেটকারটি থামায়। পরে তারা গাড়িতে থাকা যাত্রীদের জিম্মি করে চরঘাটিনা এলাকার একটি ফাঁকা স্থানে নিয়ে যায় এবং ৫০ লাখ টাকা চাঁদা দাবি করে বলে অভিযোগ করা হয়েছে।


























