ঢাকা ০১:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নিউইয়র্কে মানবিক সহায়তা সংস্থার প্রতিনিধিদের সঙ্গে প্রধানমন্ত্রীর প্রাতরাশ বৈঠক ডেঙ্গু ও হাম প্রতিরোধে ব্যর্থতার সুযোগ নেই: রুহুল আমিন হাওলাদার রোহিঙ্গা সংকট নিরসনে পাঁচ দফা প্রস্তাব প্রধানমন্ত্রীর নাটোর সদর উপজেলায় বক্তব্য দেওয়ার সময় মারা গেলেন মাদ্রাসা শিক্ষক রোহিঙ্গা প্রত্যাবাসনে পাঁচ দফা প্রস্তাব প্রধানমন্ত্রীর জাতিসংঘের মঞ্চে ট্রাম্পের উদ্দেশে কঠোর বার্তা দিলেন ইরানি প্রেসিডেন্ট ওমান উপকূলে মিসাইল হামলার কবলে বাংলাদেশি নাবিকদের জাহাজ ইবির সাদ্দাম হলের একই কক্ষের তিন বন্ধু হলেন সিভিল জজ যুক্তরাষ্ট্রের চাপের কাছে নতি স্বীকার করবে না ইরান: পেজেশকিয়ান নিউইয়র্কে গেটস ফাউন্ডেশনের সিইও মার্ক সুজম্যানের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

রংপুরে লাইসেন্সবিহীন আল মদিনা বেকারিকে ৫ হাজার টাকা জরিমানা

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৮:৫১:৪৬ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬ ৫ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রংপুর মহানগরীতে লাইসেন্সবিহীন অবস্থায় পণ্য উৎপাদন ও বিক্রির দায়ে একটি বেকারি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। বুধবার (২ সেপ্টেম্বর) বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রংপুর এবং জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে মহানগরীর বিভিন্ন এলাকায় এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

অভিযানকালে মহানগরীর খামার মোড় এলাকার আল মদিনা লাইভ বেকারিতে লাইসেন্স ছাড়া পণ্য উৎপাদন ও বিক্রির সত্যতা পাওয়া যায়। অপরাধ প্রমাণিত হওয়ায় ‘ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮’-এর ২৪(১)/৪১ ধারা অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসন, রংপুরের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কারিমুল মাওলা। অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রংপুরের পরিদর্শক (মেট্রোলজি) প্রকৌশলী তাদমিরা শারমিন এবং ফিল্ড অফিসার (সিএম) মারুফা বেগম।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Alokito Bangladesh

নিউজটি শেয়ার করুন

রংপুরে লাইসেন্সবিহীন আল মদিনা বেকারিকে ৫ হাজার টাকা জরিমানা

আপডেট সময় : ০৮:৫১:৪৬ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬