ঢাকা ০৪:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা: নিহত ৪, পাল্টা ব্যবস্থার হুঁশিয়ারি মধ্যপ্রাচ্যের সংকট কাটলে জ্বালানি তেলের দাম সমন্বয় করবে সরকার মেধাভিত্তিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রতি ডেপুটি স্পিকারের আহ্বান আবু ইয়াকুব ইউসুফ আল-কুমি: ইবন আরাবির বর্ণনায় এক সুফি সাধক সোনারগাঁয়ে মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানে গ্রেপ্তার ১২ ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে ট্যাব ও প্রশিক্ষণ শুরু সমাজসেবা অধিদপ্তরের জাতিসংঘে আজ প্রথম ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান না ফেরার দেশে প্রখ্যাত শিশুসাহিত্যিক আখতার হুসেন বঙ্গভবনের সিংহ পুকুরে মাছের পোনা অবমুক্ত করলেন প্রেসিডেন্ট বিশ্ববাজারে স্বর্ণের দাম কমল, কারণ জানাল রয়টার্স

ইরানজুড়ে মার্কিন বাহিনীর ব্যাপক হামলা, সেনাসহ নিহত অন্তত ১৮

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৪:১৪:১৬ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬ ৪ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ইরানের বিভিন্ন অঞ্চলে মঙ্গলবার (১ সেপ্টেম্বর) ব্যাপক সামরিক হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার লাইভ প্রতিবেদনের তথ্য অনুযায়ী, এই হামলায় দেশটির নিরাপত্তা বাহিনীর সদস্যসহ অন্তত ১৮ জন নিহত হয়েছেন।

প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের কৌহেস্তাকে একটি বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় চারজনের মৃত্যু হয়েছে। এছাড়া খুজেস্তান প্রদেশের তিনটি ভিন্ন স্থানে চালানো হামলায় আরও সাতজন নিহত হয়েছেন।

পাশাপাশি কারমানশাহ অঞ্চলে গতকালের হামলায় ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) চার সদস্য প্রাণ হারিয়েছেন। অন্যদিকে, লাভান দ্বীপে মার্কিন বিমান হামলায় ইরানের আধাসামরিক বাহিনী বাসিজের তিনজন যোদ্ধা নিহত হয়েছেন।

মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) দাবি করেছে, হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজ চলাচলের ওপর সম্প্রতি আইআরজিসির হামলার চেষ্টার জবাবেই এই হামলা চালানো হয়েছে। এদিকে, এই হামলার তীব্র প্রতিক্রিয়া জানিয়ে ইরাক, জর্ডান, কুয়েত ও বাহরাইনে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে পাল্টা হামলা চালিয়েছে ইরান।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin

নিউজটি শেয়ার করুন

ইরানজুড়ে মার্কিন বাহিনীর ব্যাপক হামলা, সেনাসহ নিহত অন্তত ১৮

আপডেট সময় : ০৪:১৪:১৬ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬