ঢাকা ০৪:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মঞ্চে আসছে লাকী ইনামের নতুন নাটক ‘দুই পাখি ও নন্দিনী’ জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণ ইসরাইলকে আরও একঘরে করেছে: মারওয়ান বিশারা হ্যাকিং ও প্রতারণা থেকে বাঁচতে অনলাইনে মেনে চলুন ৬ নিয়ম তরুণরাই বাংলাদেশ: আগামীর নেতৃত্ব দেবে এই প্রজন্ম ভারতে ফুটবল সংস্কৃতি নেই, বিস্ফোরক মন্তব্য ব্রাজিল কোচ আনচেলত্তির বিয়েতে বিপুল খরচ না করে দান করুন: শ্রুতি হাসান হুতি হামলার পর সৌদি আরবের পাশে থাকার ঘোষণা মিসরের ৯ লাখ টাকায় আপসের দাবি: গাড়িচাপায় নিহত শ্রমিকের ন্যায়বিচার কি অধরা? বিমান বাহিনীর ১৩২তম জেসিএসসি কোর্সের সনদপত্র বিতরণ করলেন বিমান বাহিনী প্রধান সমুদ্রপৃষ্ঠের উচ্চতা মোকাবিলায় জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৪ প্রস্তাব

গ্রিসের সঙ্গে ৩৫০ কোটি ডলারের বিশাল প্রতিরক্ষা চুক্তি ইসরাইলের

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০২:২৫:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬ ৬ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ইসরাইল ও গ্রিস সোমবার ৩০০ কোটি ইউরো বা ৩৫০ কোটি ডলারের একটি গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করেছে। এথেন্সের বৃহত্তর সামরিক আধুনিকায়ন কর্মসূচির অংশ হিসেবে এই চুক্তিটি করা হয়েছে। ইসরাইলের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, এটি দেশটির ইতিহাসে অন্যতম বৃহৎ এবং গ্রিসের সঙ্গে করা এখন পর্যন্ত সবচেয়ে বড় প্রতিরক্ষা রপ্তানি চুক্তি।

ইসরাইলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মহাপরিচালক আমির বারাম এই চুক্তিকে 'অ্যাকিলিস শিল্ড' হিসেবে অভিহিত করেছেন। তিনি জানান, এটি ইসরাইলের প্রযুক্তিগত সক্ষমতা এবং যুদ্ধক্ষেত্রে আমাদের প্রতিরক্ষা ব্যবস্থার কার্যকারিতার একটি বড় প্রতিফলন। চুক্তির আওতায় গ্রিসকে রাফায়েল অ্যাডভান্সড ডিফেন্স সিস্টেমসের তৈরি 'ডেভিডস স্লিং' ও 'স্পাইডার' প্রতিরক্ষা ব্যবস্থা এবং ইসরাইল অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজের তৈরি 'বারাক এমএক্স' ব্যবস্থা সরবরাহ করা হবে। এছাড়া আকাশপথে নজরদারির জন্য ইসরাইল অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজের সহযোগী প্রতিষ্ঠান এলটা সিস্টেমসের তৈরি এমএমআর মাল্টি-মিশন রাডারও প্রদান করা হবে।

চলতি বছর ইরানের সঙ্গে যুদ্ধে ইসরাইল তাদের ডেভিডস স্লিং ব্যবস্থাটি ইরানি ক্ষেপণাস্ত্র ঠেকাতে ব্যবহার করেছিল। ফিনল্যান্ডের পর গ্রিস এই উন্নত প্রতিরক্ষা ব্যবস্থার দ্বিতীয় ক্রেতা দেশ। গ্রিস তাদের জিডিপির প্রায় ৩ দশমিক ৫ শতাংশ প্রতিরক্ষা খাতে ব্যয় করে, যা ন্যাটোর অনেক সদস্য দেশের তুলনায় বেশি। এর মূল কারণ প্রতিবেশী তুরস্কের সঙ্গে দীর্ঘদিনের বিরোধ।

এথেন্স ২০৩৬ সাল পর্যন্ত প্রায় ২৮০০ কোটি ইউরো ব্যয় করার পরিকল্পনা হাতে নিয়েছে। এই পরিকল্পনার মাধ্যমে অ্যাকিলিস শিল্ড নামে বহুস্তরীয় ক্ষেপণাস্ত্র প্রতিরোধ, বিমান প্রতিরক্ষা ও ড্রোন প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলা হবে। একই সঙ্গে গ্রিস যুক্তরাষ্ট্রের কাছ থেকে ৪০টি এফ-৩৫ যুদ্ধবিমান এবং ফ্রান্স ও ইতালির কাছ থেকে ফ্রিগেট কেনার পরিকল্পনাও করছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin

নিউজটি শেয়ার করুন

গ্রিসের সঙ্গে ৩৫০ কোটি ডলারের বিশাল প্রতিরক্ষা চুক্তি ইসরাইলের

আপডেট সময় : ০২:২৫:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬