ঢাকা ০১:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত নিরসনে নতুন আশাবাদ, নিউইয়র্কে উচ্চপর্যায়ের বৈঠক ক্রোয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের দ্বিপক্ষীয় বৈঠক নিউইয়র্কে মানবিক সহায়তা সংস্থার প্রতিনিধিদের সঙ্গে প্রধানমন্ত্রীর প্রাতরাশ বৈঠক ডেঙ্গু ও হাম প্রতিরোধে ব্যর্থতার সুযোগ নেই: রুহুল আমিন হাওলাদার রোহিঙ্গা সংকট নিরসনে পাঁচ দফা প্রস্তাব প্রধানমন্ত্রীর নাটোর সদর উপজেলায় বক্তব্য দেওয়ার সময় মারা গেলেন মাদ্রাসা শিক্ষক রোহিঙ্গা প্রত্যাবাসনে পাঁচ দফা প্রস্তাব প্রধানমন্ত্রীর জাতিসংঘের মঞ্চে ট্রাম্পের উদ্দেশে কঠোর বার্তা দিলেন ইরানি প্রেসিডেন্ট ওমান উপকূলে মিসাইল হামলার কবলে বাংলাদেশি নাবিকদের জাহাজ ইবির সাদ্দাম হলের একই কক্ষের তিন বন্ধু হলেন সিভিল জজ

নারী এশিয়া কাপে ইন্দোনেশিয়াকে হারিয়ে বাংলাদেশের জয়যাত্রা শুরু

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ১২:৪০:৫০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬ ৫ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নারী এশিয়া কাপে প্রথমবারের মতো খেলতে আসা ইন্দোনেশিয়ার বিপক্ষে দাপুটে জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করেছে বাংলাদেশ। এশিয়ার শ্রেষ্ঠত্বের এই আসরে নিজেদের প্রথম ম্যাচে ইন্দোনেশিয়াকে ৭১ রানে হারিয়েছে বাংলাদেশের মেয়েরা। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে ইন্দোনেশিয়া বল হাতে বাংলাদেশকে কিছুটা চাপে রাখলেও ব্যাট হাতে লড়াই করতে পারেনি একদমই।

টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় ইন্দোনেশিয়া। ব্যাটিংয়ে নেমে বাংলাদেশ নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১২৯ রান সংগ্রহ করে। দলীয় ১৬ রানে জুয়াইরিয়া ফেরদৌস আউট হওয়ার পর দিলারা আক্তার ও সোবহানা মোস্তারি জুটি গড়ে দলের হাল ধরেন। ২৭ রান করা দিলারা আউট হলে ৪০ রানের এই জুটি ভাঙে। সোবহানা মোস্তারি ৪২ বলে ২ চার ও ১ ছক্কায় দলের সর্বোচ্চ ৪০ রান করেন। এছাড়া স্বর্ণা আক্তার ১৮ বলে ৩ চার ও ১ ছক্কায় ৩১ রানের একটি ক্যামিও ইনিংস খেলে দলের স্কোর ১০০ পার করতে সাহায্য করেন। ইন্দোনেশিয়ার পক্ষে কাদিক আরিয়ানি ২৮ রানে ৩ উইকেট শিকার করেন।

জয়ের জন্য ১৩০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ইন্দোনেশিয়া শুরুটা বেশ আক্রমণাত্মকভাবেই করেছিল। ওপেনার মারিয়া ও পানগেসতুতির ব্যাটিং বাংলাদেশ সমর্থকদের মনে কিছুটা ভয়ের উদ্রেক করেছিল। তবে মারুফা আক্তারের জোড়া উইকেট বাংলাদেশকে ম্যাচে ফেরায়। এরপর মেঘলা, নাহিদা ও ফাহিমাদের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে ইন্দোনেশিয়ার ব্যাটাররা আর দাঁড়াতে পারেনি। ওপেনার মারিয়ার ১২ রানই ছিল তাদের ইনিংসের সর্বোচ্চ। বাংলাদেশের হয়ে নাহিদা আক্তার ১৫ রানে ৩ উইকেট নিয়ে সেরা বোলার ছিলেন। শেষ পর্যন্ত ইন্দোনেশিয়ার ইনিংস ৫৮ রানে গুটিয়ে যায়।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin

নিউজটি শেয়ার করুন

নারী এশিয়া কাপে ইন্দোনেশিয়াকে হারিয়ে বাংলাদেশের জয়যাত্রা শুরু

আপডেট সময় : ১২:৪০:৫০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬