সংবাদ শিরোনাম :
যাত্রাবাড়ীতে পথচারীকে চাপা দিয়ে পালানোর সময় চালক আটক
যখন সময় ডেক্সঃ
- আপডেট সময় : ০২:১৭:১১ পূর্বাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬ ১১ বার পড়া হয়েছে

রাজধানীর যাত্রাবাড়ী এলাকার কুতুবখালীতে একটি বাসচাপায় এক পথচারী ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছেন। রোববার (৩০ আগস্ট) সকাল ১১টার দিকে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।
যাত্রাবাড়ী ট্রাফিক জোন সূত্রে জানা গেছে, দুর্ঘটনার পরপরই ঘাতক বাসের চালক দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা চালান। বিষয়টি টের পেয়ে দায়িত্বরত ট্রাফিক পুলিশ তাৎক্ষণিকভাবে সড়ক বন্ধ করে বাসটি থামানোর চেষ্টা করে। পরে ধাওয়া করে শনির আখড়া এলাকা থেকে বাসসহ চালক মো. সাইফুলকে (২৬) আটক করা হয়।
পুলিশ জানিয়েছে, বাসের নিচে চাপা পড়ে ওই পথচারী ঘটনাস্থলেই মারা যান। তবে দুর্ঘটনার পরপরই নিহত ওই ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে শনাক্ত করা সম্ভব হয়নি।
ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Ei Din



























