ঢাকা ০৮:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মিরপুরের রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে সীমিত পরিসরে ফিরল টিকাদান কার্যক্রম সালমান মুক্তাদিরের স্টুডিও ও রাড্ডা ক্লিনিকে হামলা: নেপথ্যের হোতারা এখনো অধরা চুয়াডাঙ্গার নতুন পুলিশ সুপার হিসেবে যোগ দিলেন মেহেদী শাহরিয়ার পরমাণু কর্মসূচিতে অগ্রগতি হলে ইরানের ওপর নিষেধাজ্ঞা শিথিলের ইঙ্গিত ট্রাম্পের একাধিক কর্মস্থলে দুর্নীতিতে অভিযুক্ত কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ সিরাজদিখানে ধর্ষণ মামলায় উপসহকারী কৃষি কর্মকর্তা সাঈদ আলী গ্রেপ্তার নিষিদ্ধ ছাত্রলীগের ১৫ নেতাকর্মী সাবেক এমপির বাসা থেকে গ্রেপ্তার জলপথে আসাম থেকে ঢাকায় আসছে ১ হাজার ৮০ টন মিথানল আরএফএল গ্রুপে ট্রেইনি জোনাল ম্যানেজার পদে ১০০ জনের নিয়োগ মধ্যরাতে ঢাকার ৬ ছাপাখানায় শিক্ষামন্ত্রীর ঝটিকা পরিদর্শন

১৬ বছর পর হকি বিশ্বকাপে চ্যাম্পিয়ন আর্জেন্টিনা

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ১০:৪৯:৫৮ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬ ৭ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দীর্ঘ ১৬ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে মেয়েদের হকি বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছে আর্জেন্টিনা। আমস্টারডামে অনুষ্ঠিত ফাইনালে স্বাগতিক নেদারল্যান্ডসকে টাইব্রেকারে ৩-১ ব্যবধানে হারিয়ে শিরোপা জয় করে তারা। নির্ধারিত সময়ের খেলা ১-১ সমতায় শেষ হওয়ার পর ভাগ্য নির্ধারণী শুটআউটে জয় নিশ্চিত করে আর্জেন্টিনা। এটি নারীদের হকি বিশ্বকাপে আর্জেন্টিনার তৃতীয় শিরোপা।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ছিল ডাচরা। প্রথমার্ধ শেষ হওয়ার ৫১ সেকেন্ড আগে পেনাল্টি কর্নার থেকে গোল করে নেদারল্যান্ডসকে এগিয়ে দেন ইবি ইয়ানসেন। চলতি বিশ্বকাপে এটি ছিল তার অষ্টম গোল, যা টুর্নামেন্টের সর্বোচ্চ। তবে পিছিয়ে থেকেও লড়াই চালিয়ে যায় আর্জেন্টিনা। চতুর্থ কোয়ার্টারে খেলার ছয় মিনিট বাকি থাকতে পেনাল্টি কর্নার থেকে গোল করে সমতা ফেরান মারিয়া গ্রানাতো।

ম্যাচের গুরুত্বপূর্ণ মুহূর্তে আর্জেন্টিনার গোলরক্ষক ক্রিস্তিনা কোসেন্তিনো অসাধারণ নৈপুণ্য দেখান। পিয়েন ডিকের নিশ্চিত আক্রমণ ঠেকিয়ে গোলপোস্ট অক্ষত রাখেন তিনি। দুর্দান্ত পারফরম্যান্সের জন্য ম্যাচসেরার পুরস্কার পান কোসেন্তিনো। ম্যাচ শেষে আবেগাপ্লুত কোসেন্তিনো বলেন, আমি ভাষা হারিয়ে ফেলেছি। আমরা এই মুহূর্তটির জন্যই অপেক্ষা করছিলাম ১৬ বছর ধরে। নেদারল্যান্ডস খুবই শক্ত প্রতিপক্ষ, আর আমরা জানতাম ম্যাচটা এমনই হবে। আমাদের পরিকল্পনা ছিল প্রতিটি বলের জন্য লড়াই করা, গোল ঠিকই আসবে। আর তারপর শুটআউটে গিয়ে নিছক উপভোগ করা।

উল্লেখ্য, এর আগে ২০১০ সালে সর্বশেষ হকি বিশ্বকাপের শিরোপা জিতেছিল আর্জেন্টিনা। এদিকে, একই টুর্নামেন্টে ব্রোঞ্জ পদকের লড়াইয়ে অস্ট্রেলিয়াকে ১-০ গোলে হারিয়েছে বেলজিয়াম। দীর্ঘ ৪৮ বছরের অপেক্ষার পর হকি বিশ্বকাপে এটি বেলজিয়ামের প্রথম পদক জয়ের ঘটনা।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin

নিউজটি শেয়ার করুন

১৬ বছর পর হকি বিশ্বকাপে চ্যাম্পিয়ন আর্জেন্টিনা

আপডেট সময় : ১০:৪৯:৫৮ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬