ঢাকা ০২:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঈশ্বরদীতে ক্রেতা সেজে দুই ভরি স্বর্ণের মালা নিয়ে চম্পট গোপালগঞ্জে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে অনুদানের চেক বিতরণ ইবির আইন অনুষদের ১৯ শিক্ষার্থী সিভিল জজ পদে মনোনীত নিষেধাজ্ঞার মুখে ইরান কখনো মাথা নত করবে না: পেজেশকিয়ান যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত নিরসনে নতুন আশাবাদ, নিউইয়র্কে উচ্চপর্যায়ের বৈঠক ক্রোয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের দ্বিপক্ষীয় বৈঠক নিউইয়র্কে মানবিক সহায়তা সংস্থার প্রতিনিধিদের সঙ্গে প্রধানমন্ত্রীর প্রাতরাশ বৈঠক ডেঙ্গু ও হাম প্রতিরোধে ব্যর্থতার সুযোগ নেই: রুহুল আমিন হাওলাদার রোহিঙ্গা সংকট নিরসনে পাঁচ দফা প্রস্তাব প্রধানমন্ত্রীর নাটোর সদর উপজেলায় বক্তব্য দেওয়ার সময় মারা গেলেন মাদ্রাসা শিক্ষক

বিদ্যুৎহীন সাঁওতাল পল্লীতে আলো ছড়াচ্ছে বেরোবি শিক্ষার্থীদের ‘লুমিনোভা’

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০১:০৫:১০ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬ ৭ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সমাজের একটি বাস্তব সমস্যা সমাধানে স্থানীয় সম্পদ ও নবায়নযোগ্য শক্তিকে কাজে লাগানোর উদ্যোগ নিয়েছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) কয়েকজন শিক্ষার্থী। ‘আমরা নতুন নেটওয়ার্ক’ থেকে অনুপ্রাণিত হয়ে তরুণদের এই দলটি রংপুরের সাঁওতাল কমিউনিটির বিদ্যুৎহীন পরিবারের জন্য বাঁশ ও সৌরশক্তি ব্যবহার করে তৈরি করছে ‘লুমিনোভা’ নামের সোলার ল্যাম্প।

প্রকল্পটি শুরুর আগে শিক্ষার্থীরা ওই কমিউনিটিতে একটি সার্ভে পরিচালনা করেন এবং স্থানীয়দের সঙ্গে কথা বলে তাদের দৈনন্দিন জীবনের সংকটগুলো বোঝার চেষ্টা করেন। গবেষণায় দেখা যায়, আর্থিক সীমাবদ্ধতার কারণে অনেক পরিবার বিদ্যুৎ সংযোগ নিতে পারছে না, যার ফলে সন্ধ্যার পর শিশুদের পড়াশোনা ও ঘরের কাজসহ দৈনন্দিন কার্যক্রম ব্যাহত হচ্ছে।

এই সমস্যার টেকসই ও সাশ্রয়ী সমাধান খুঁজতে গিয়ে শিক্ষার্থীরা স্থানীয়ভাবে সহজলভ্য বাঁশ ও সৌরশক্তিকে বেছে নেন। তাদের এই উদ্যোগের মূল লক্ষ্য শুধু ল্যাম্প বিতরণ নয়, বরং কমিউনিটির মানুষকে সৌর প্রযুক্তির সঙ্গে পরিচিত করা এবং ল্যাম্প তৈরির কারিগরি দক্ষতা অর্জনে সহায়তা করা।

প্রাথমিক পর্যায়ে ছোট সোলার প্যানেল দিয়ে ল্যাম্প তৈরির প্রশিক্ষণ দেওয়া হবে এবং পরবর্তী সময়ে আরও কার্যকর সৌরব্যবস্থা ব্যবহারের পরিকল্পনা রয়েছে। শিক্ষার্থীরা আশা করছেন, এই প্রকল্পের মাধ্যমে কমিউনিটির মানুষের প্রযুক্তিগত দক্ষতা বাড়বে, যা ভবিষ্যতে তাদের স্বাবলম্বী হতে সাহায্য করবে।

শিক্ষার্থীদের মতে, লুমিনোভা তাদের কাছে কেবল একটি সোলার ল্যাম্প নয়; এটি অন্ধকার থেকে আলোর পথে এবং নির্ভরশীলতা থেকে স্বাবলম্বিতার দিকে এগিয়ে যাওয়ার একটি প্রচেষ্টা। স্থানীয় সম্পদ বাঁশ ও পরিবেশবান্ধব সৌরশক্তি ব্যবহার করে সাশ্রয়ী ও কার্যকর সমাধান নিশ্চিত করাই তাঁদের মূল উদ্দেশ্য।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin

নিউজটি শেয়ার করুন

বিদ্যুৎহীন সাঁওতাল পল্লীতে আলো ছড়াচ্ছে বেরোবি শিক্ষার্থীদের ‘লুমিনোভা’

আপডেট সময় : ০১:০৫:১০ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬