ঢাকা ০৮:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৩০ ঘণ্টা পর অবরুদ্ধ চুয়েট উপাচার্যকে উদ্ধার করলেন ডিসি–এসপি বিএনপির মুখে জুলাই আর অন্তরে আওয়ামী লীগ: হাসনাত আব্দুল্লাহ বোরহানউদ্দিনে সবজি চাষ ও বাজারজাতকরণ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা ঢাবি ক্যাম্পাসে গাড়িচাপায় ৭ শিক্ষার্থী আহত, চালক সহপাঠী আটক উপসাগরীয় অঞ্চলের নিরাপত্তায় কোনো আপস নয়: কাতার আমির অক্টোবরের ১২ দিনে ১২৯ কোটি ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা স্ত্রীকে হত্যার পর ভারতে পালানোর সময় পিবিআইয়ের হাতে গ্রেপ্তার মজনু মাদক ও দখলবাজদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্দেশ ট্রেনের টিকিট নিয়ে যাত্রীদের সতর্ক করল বাংলাদেশ রেলওয়ে

ফরিদপুরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী তিন বন্ধুর মৃত্যু

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ১০:৪৩:০৭ পূর্বাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬ ৮ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় একটি দ্রুতগামী বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী তিন বন্ধু নিহত হয়েছেন। শনিবার রাতে ফরিদপুর-বরিশাল মহাসড়কের নওপাড়া বাসস্ট্যান্ড এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন নগরকান্দা উপজেলার লস্করদিয়ার ইউনিয়নের হাসানহাটি গ্রামের দলিলউদ্দিন মোল্লার ছেলে চয়ন এবং তার দুই বন্ধু একই গ্রামের এনায়েতের ছেলে নয়ন (২৩) ও আজগর শেখের ছেলে সিয়াম শেখ (২৪)।

স্থানীয় সূত্রে জানা গেছে, তিন বন্ধু মোটরসাইকেলে করে ভাঙ্গা গোলচক্কর এলাকায় ঘুরতে বেরিয়েছিলেন। বাড়ি ফেরার পথে নওপাড়া বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে একটি দ্রুতগামী বাস তাদের মোটরসাইকেলটিকে চাপা দেয়।

ভাঙ্গা হাইওয়ে পুলিশ জানায়, দুর্ঘটনার পরপরই চয়ন ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত অবস্থায় নয়ন ও সিয়ামকে প্রথমে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। ভাঙ্গা হাইওয়ে থানার এসআই সোহেল খান এই দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ৩ বন্ধু নিহত হয়েছেন। শনিবার রাতে ফরিদপুর-বরিশাল মহাসড়কের নওপাড়া বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin

নিউজটি শেয়ার করুন

ফরিদপুরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী তিন বন্ধুর মৃত্যু

আপডেট সময় : ১০:৪৩:০৭ পূর্বাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬