ঢাকা ০৪:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা: নিহত ৪, পাল্টা ব্যবস্থার হুঁশিয়ারি মধ্যপ্রাচ্যের সংকট কাটলে জ্বালানি তেলের দাম সমন্বয় করবে সরকার মেধাভিত্তিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রতি ডেপুটি স্পিকারের আহ্বান আবু ইয়াকুব ইউসুফ আল-কুমি: ইবন আরাবির বর্ণনায় এক সুফি সাধক সোনারগাঁয়ে মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানে গ্রেপ্তার ১২ ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে ট্যাব ও প্রশিক্ষণ শুরু সমাজসেবা অধিদপ্তরের জাতিসংঘে আজ প্রথম ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান না ফেরার দেশে প্রখ্যাত শিশুসাহিত্যিক আখতার হুসেন বঙ্গভবনের সিংহ পুকুরে মাছের পোনা অবমুক্ত করলেন প্রেসিডেন্ট বিশ্ববাজারে স্বর্ণের দাম কমল, কারণ জানাল রয়টার্স

মাগুরায় পুলিশকে থাপ্পড় মারা সেই নয়ন গ্রেপ্তার

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৯:৪৪:৪০ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬ ৯ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মাগুরায় পুলিশ সদস্যকে থাপ্পড় মারার ঘটনার পর দিনভর নানা নাটকীয়তা শেষে অভিযুক্ত নাঈমুজ্জামান নয়নকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার সন্ধ্যায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। গ্রেপ্তার হওয়া নয়ন ভায়না মাইক্রোবাস মালিক সমিতির সভাপতি এবং সদর থানা ছাত্রদলের সাবেক সভাপতি।

পুলিশ সদস্যকে থাপ্পড় মারার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তা দ্রুত ভাইরাল হয়। বিষয়টি নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদও প্রকাশিত হয়।

মাগুরার পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন জানান, গত শুক্রবার বিকেলে একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে শহরের ভায়না মাইক্রোবাস মালিক সমিতির সভাপতি নাঈমুজ্জামান নয়ন পুলিশ সদস্য মোঃ ইমরান হোসেনকে থাপ্পড় মারেন। এ ঘটনার পর নয়নসহ তিনজনের বিরুদ্ধে সদর থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলায় নয়নকে গ্রেপ্তার করা হয়েছে। এই গ্রেপ্তারের ফলে পুলিশ বাহিনীর সদস্যদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। পুলিশ জানায়, ইতিপূর্বেও নয়নের বিরুদ্ধে মাদক, অস্ত্র ও মাইক্রোবাস ছিনতাইসহ একাধিক মামলা রয়েছে। এছাড়া সম্প্রতি পিটিআই পাড়ায় এক মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের মব সৃষ্টি করে এক লাখ টাকা চাঁদা আদায়ের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

এদিকে গ্রেপ্তার নয়নের বড় ভাই যুবদল নেতা আব্বাস উদ্দিন নতুন দাবি করেছেন ভিন্ন কথা। তার দাবি, পুলিশের সঙ্গে ঘটে যাওয়া ভুল বোঝাবুঝির বিষয়টি শুক্রবার রাতেই বিএনপি নেতাদের উপস্থিতিতে থানায় মীমাংসা হয়ে গিয়েছিল। তবে শনিবার দুপুরে পুলিশ নয়নকে আবারও থানায় ডেকে নিয়ে যায়। সেখানে দিনভর বসিয়ে রাখার পর সন্ধ্যায় মামলা দিয়ে তাকে গ্রেপ্তার দেখানো হয়। নয়ন একজন হৃদরোগী উল্লেখ করে মানবিক কারণে তার মুক্তি দাবি করেছেন তার ভাই।

মাগুরা পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন জানান,শুক্রবার বিকেলে তুচ্ছ ঘটনায় পুলিশ সদস্য মোঃ ইমরান হোসেনকে শহরের ভায়না মাইক্রোবাস মালিক সমিতির সভাপতি নাঈমুজ্জামান নয়নের থাপ্পড় মারার ঘটনায় সেসহ ৩ জনের বিরুদ্ধে সদর থানায় মামলা হয়েছে এবং তাকে গ্রেপ্তার করা হয়েছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin

নিউজটি শেয়ার করুন

মাগুরায় পুলিশকে থাপ্পড় মারা সেই নয়ন গ্রেপ্তার

আপডেট সময় : ০৯:৪৪:৪০ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬