ঢাকা ০৫:৫৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফেনীতে খুঁটিতে বেঁধে গৃহবধূ ও যুবদল নেতাকে নির্যাতন, আটক ৩ লর্ডস টেস্টে স্মিথ-কক্সের ব্যাটে ঘুরে দাঁড়াল ইংল্যান্ড রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন জানালেন জাপানের প্রধানমন্ত্রী ক্যানসার আক্রান্ত দুই সন্তানের জননী আঁখির বাঁচতে প্রয়োজন সহায়তা অপপ্রচার রোধে মাঠে থাকার নির্দেশ প্রধানমন্ত্রীর কুমিল্লায় চাঁদাবাজি ও সরকারি কাজে বাধার মামলায় ছাত্রদল নেতাসহ গ্রেপ্তার ২ প্রথম দিনেই শত কোটি আয় ছাড়াল যশের ‘টক্সিক’ কিংবদন্তি হলিউড অভিনেতা টিম কারি আর নেই, ৮০ বছর বয়সে প্রয়াণ ২০১৪-২০২৫: বিশ্ববিদ্যালয় শিক্ষকদের ওপর সাত ধরনের নিপীড়নের তথ্য প্রকাশ টানা দ্বিতীয় জয়ে লা লিগার শীর্ষে বার্সেলোনা

বঙ্গোপসাগরে লঘুচাপ, দেশের চার বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৪২:২১ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬ ২ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এবং এর কাছাকাছি থাকা উপকূলীয় এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। রবিবার (২৩ আগস্ট) আবহাওয়া অধিদপ্তর এক সতর্কবার্তায় বিষয়টি নিশ্চিত করেছে। এই লঘুচাপের প্রভাবে সমুদ্রবন্দর, উত্তর বঙ্গোপসাগর এবং বাংলাদেশের উপকূলীয় এলাকাগুলোতে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী, চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। একই সঙ্গে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে পরামর্শ দেওয়া হয়েছে।

লঘুচাপের প্রভাবে উপকূলীয় এলাকায় সামুদ্রিক কর্মকাণ্ডের ওপর সতর্কতা জোরদার করা হয়েছে। আবহাওয়া অধিদপ্তর পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করছে। লঘুচাপটি আরও শক্তিশালী হয় কি না এবং এর ফলে উপকূলীয় অঞ্চলে বৃষ্টিপাত ও ঝোড়ো হাওয়ার তীব্রতা বৃদ্ধি পায় কি না, তা খতিয়ে দেখছে আবহাওয়া অফিস।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin

নিউজটি শেয়ার করুন

বঙ্গোপসাগরে লঘুচাপ, দেশের চার বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

আপডেট সময় : ০৩:৪২:২১ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬