ঢাকা ০৬:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বেতাগীতে জেন্ডার সমতা ও ডিজিটাল নিরাপত্তা বিষয়ক সচেতনতামূলক সভা বিমান বাংলাদেশ: ঢাকা-টরন্টোর অভিজ্ঞতা থেকে ঢাকা-নিউইয়র্কের সম্ভাবনা রপ্তানি খাতের গতি বাড়াতে ৫০০ কোটি টাকার প্রণোদনা ছাড় নরসিংদীতে মানব পাচার প্রতিরোধ ও সারভাইভারদের পুনর্বাসনে কর্মশালা দুই মাসে বাণিজ্য ঘাটতি বেড়ে ৩৮২ কোটি ডলার দিল্লির রাজপথে অস্থিরতা ও একচিলতে আশার আলো কিডনি বিক্রি করেও কাটল না অভাব, চুরির মামলায় গ্রেপ্তার যুবক চকরিয়ায় সড়ক দখলমুক্ত করতে দুই শতাধিক ভাসমান দোকান উচ্ছেদ শুটিংয়ের সেটে বড় বিপদের মুখে অভিনেতা ইমরান হাশমি বগুড়ায় আশ্রয়ণ প্রকল্পের হাজারো ঘর এখন মাদকসেবীদের আস্তানা

গ্যাস সংকটে ক্ষুব্ধ প্রধানমন্ত্রী, জ্বালানি বিভাগে তদন্তের নির্দেশ

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৩:৪৫:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬ ১৫ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দীর্ঘ প্রায় এক মাস ধরে চলমান তীব্র গ্যাস সংকটে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। বাসাবাড়ি থেকে শুরু করে শিল্প কারখানায় গ্যাস সরবরাহ না থাকায় উৎপাদন ব্যবস্থা তলানিতে ঠেকেছে, যা দেশের রপ্তানি বাণিজ্য ও সামগ্রিক অর্থনীতির জন্য বড় ধরনের ঝুঁকির কারণ হয়ে দাঁড়িয়েছে। এই সংকটময় পরিস্থিতিতে ক্ষুব্ধ প্রধানমন্ত্রী তারেক রহমান বিষয়টি সরাসরি নিজের তদারকিতে নিয়েছেন। তিনি জ্বালানি বিভাগের কার্যক্রম নিয়মিত পর্যবেক্ষণের জন্য প্রধানমন্ত্রীর টেলিযোগাযোগ, তথ্যপ্রযুক্তি, বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদকে দায়িত্ব দিয়েছেন। উপদেষ্টা রেহান আসিফ বুধবার যুগান্তরকে জানিয়েছেন, পুরো বিষয়টি নিয়ে মন্তব্য করতে আরও কয়েক দিন সময় লাগবে।

প্রধানমন্ত্রীর ক্ষোভের মূল কারণগুলোর মধ্যে রয়েছে এক্সিলারেট এনার্জির টার্মিনালে অগ্নিকাণ্ডের ঘটনা এবং সরাসরি ক্রয় নীতির আওতায় এলএনজি কার্গো ক্রয় ও সময়মতো সরবরাহ নিশ্চিত করতে জ্বালানি বিভাগের ব্যর্থতা। গত ২১ জুলাই এক্সিলারেট এনার্জির টার্মিনালে আগুন লাগার পর দীর্ঘ সময় সেটি বন্ধ থাকায় গ্যাস সরবরাহ ব্যবস্থা ভেঙে পড়ে। অভিযোগ রয়েছে, এই অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে গঠিত জ্বালানি বিভাগের যুগ্ম সচিব ফজলুল হকের নেতৃত্বাধীন তদন্ত কমিটিকে এক্সিলারেট এনার্জি কোনো ধরনের সহযোগিতা করেনি। এমনকি কমিটির সদস্যরা মাতারবাড়ি টার্মিনালে পৌঁছানোর পরও তাদের সেখানে উঠতে দেওয়া হয়নি। সরকারের একজন প্রতিমন্ত্রীও টার্মিনাল পরিদর্শনে গিয়ে ব্যর্থ হয়েছেন; তাকে সেখানে যাওয়ার অনুমতিই দেওয়া হয়নি। সরকারের শীর্ষ পর্যায় থেকে বিষয়টি তদন্ত করা হচ্ছে।

পূর্ব ঘোষণা অনুযায়ী, এলএনজি কার্গোর অভাবে বুধবার বেলা ৩টা থেকে এক্সিলারেট এনার্জির টার্মিনাল পুরোপুরি বন্ধ হয়ে গেছে। বর্তমানে শুধু সামিটের টার্মিনাল থেকে দিনে ৫৬ থেকে ৫৭ কোটি ঘনফুট গ্যাস সরবরাহ করা হচ্ছে। বুধবার বিকেলে সারা দেশে গ্যাস সরবরাহ ২২০ কোটি ঘনফুটের নিচে নেমে আসে। বিদ্যুতের চাহিদার বিপরীতে বড় ধরনের ঘাটতি দেখা দিয়েছে; বুধবার বিকাল ৫টায় বিদ্যুতের চাহিদা ছিল ১৫ হাজার ৫০৪ মেগাওয়াট, যার বিপরীতে সরবরাহ করা হয়েছে ১৩ হাজার ৭০০ মেগাওয়াট।

জ্বালানি বিভাগ এলএনজি কার্গো সংগ্রহের ক্ষেত্রে চরম অদূরদর্শিতার পরিচয় দিয়েছে বলে অভিযোগ উঠেছে। ২৩ আগস্ট বিপি সিঙ্গাপুর থেকে একটি কার্গো আসার কথা রয়েছে, যা এলে পরিস্থিতির কিছুটা উন্নতি হতে পারে। এদিকে, বুধবারের অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে সরাসরি ক্রয় নীতির আওতায় ৭টি কোম্পানির ১৪টি কার্গো কেনার প্রস্তাব অনুমোদন করা হয়েছে। প্রধানমন্ত্রী সরাসরি ক্রয় নীতির ক্ষেত্রে জ্বালানি বিভাগকে বিশেষ সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন। তদন্তের মাধ্যমে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্নকারী ও দায়িত্বে অবহেলাকারীদের শাস্তির আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে। প্রায় ২৫ বছর পর বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ে একজন পূর্ণমন্ত্রী নিয়োগ দিয়েছে বর্তমান সরকার।

দেশের দুটি এলএনজি টার্মিনালের মধ্যে এক্সিলারেট এনার্জির টার্মিনালে আগুন লাগে ২১ জুলাই। আংশিকভাবে সেটি ৬ আগস্ট ঠিক হলেও এখনো সারা দেশে তীব্র গ্যাস সংকট চলছে। এজন্য জ্বালানি বিভাগের দায়িত্বে অবহেলা এবং অদূরদর্শিতাকে দায়ী করা হচ্ছে। অগ্নিদুর্ঘটনার পর থেকে এক্সিলারেটের জন্য এখনো এলএনজি কার্গো সংগ্রহ করতে পারেনি জ্বালানি ব

প্রায় ২৫ বছর পর বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ে একজন পূর্ণমন্ত্রী নিয়োগ দিয়েছে বর্তমান সরকার। ২০০১ সালের পর এই মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। জ্বালানি বিভাগের একটি সূত্র জানিয়েছেন, প্রধানমন্ত্রী সরাসরি ক্রয় নীতির আওতায় এলএনজি কেনার ব্যাপারে সাবধান করে দিয়েছেন জ্বালানি বিভাগকে। অবশ্য সরাসরি

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Jugantor

নিউজটি শেয়ার করুন

গ্যাস সংকটে ক্ষুব্ধ প্রধানমন্ত্রী, জ্বালানি বিভাগে তদন্তের নির্দেশ

আপডেট সময় : ০৩:৪৫:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬