ঢাকা ০১:২৮ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিরোধী দলকে নিয়েই সংবিধান সংশোধন করতে চায় সরকার : সালাহউদ্দিন আহমদ জামালপুরের বকশীগঞ্জে ঘরের চালের সাথে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার কৃষি ও কৃষককে গুরুত্ব দিয়ে দেশ গড়ার আহ্বান কৃষিমন্ত্রীর ধানমন্ডিতে তরুণীকে শ্লীলতাহানির অভিযোগে যুবককে মারধর, পরে কারাদণ্ড চিংড়ি রপ্তানি বাড়াতে ৬০০ চাষিকে নিয়ে বিশেষ উদ্যোগ তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস সরকারি ও বেসরকারি স্কুলে শিক্ষার্থী ভর্তির নতুন নীতিমালা জারি পলাশবাড়ীতে প্লাবন হত্যা মামলার আসামি শ্রমিক লীগ নেতা লিটন গ্রেপ্তার ড. ইউনূসকে হয়রানি ও অপপ্রচারের ঘটনায় ১২ সাবেক উপদেষ্টার নিন্দা বেনাপোল পৌর বিএনপির সাধারণ সম্পাদকের বিরুদ্ধে মিথ্যা বক্তব্যের প্রতিবাদ

টেকনাফে নাফ নদীতে কোস্ট গার্ডের অভিযানে বিদেশি রাইফেল ও বিপুল গোলাবারুদ উদ্ধার

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৭:১১:৩৭ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬ ১৬ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কক্সবাজারের টেকনাফে নাফ নদীতে অভিযান চালিয়ে একটি বিদেশি ড্রাগনভ রাইফেল, একটি পিস্তল এবং বিপুল পরিমাণ তাজা গোলাবারুদ উদ্ধার করেছে কোস্ট গার্ড। মিয়ানমার থেকে সীমান্ত পেরিয়ে রোহিঙ্গা ক্যাম্পের একটি সন্ত্রাসী গোষ্ঠীর কাছে হস্তান্তরের জন্য এসব অস্ত্র আনা হচ্ছিল বলে জানা গেছে।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বুধবার (১৯ আগস্ট) বিকেলে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে মিয়ানমারের একটি অসাধু চক্র সীমান্ত নদী নাফ দিয়ে বাংলাদেশের রোহিঙ্গা ক্যাম্পের একটি সন্ত্রাসী গোষ্ঠীকে অস্ত্র সরবরাহ করবে। এই সংবাদের ওপর ভিত্তি করে ১৯ আগস্ট রাত ১টা থেকে সকাল ৮টা পর্যন্ত বিসিজি স্টেশন টেকনাফ নাফ নদীতে একটি বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযান চলাকালে কোস্ট গার্ডের সদস্যরা একটি সন্দেহভাজন কাঠের নৌকাকে থামার সংকেত দেন। তবে নৌকায় থাকা ব্যক্তিরা সংকেত অমান্য করে দ্রুত নাইট্যংপাড়া প্যারাবনের ভেতরে ঢুকে পড়ে এবং নৌকাটি ফেলে রেখে পালিয়ে যায়। পরবর্তীতে ওই নৌকায় তল্লাশি চালিয়ে জালের ভেতর অভিনব উপায়ে লুকিয়ে রাখা অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে একটি ম্যাগাজিনসহ বিদেশি এসভিডি ড্রাগনভ (SVD Dragunov) রাইফেল, একটি ম্যাগাজিনসহ ৯ মিলিমিটার বিদেশি পিস্তল, ২২৯ রাউন্ড রাইফেলের তাজা গুলি, পিস্তলের ২ রাউন্ড তাজা ও ১ রাউন্ড ফাঁকা গুলি এবং দুটি এমএ-১ রাইফেলের ম্যাগাজিন।

কোস্ট গার্ড কর্মকর্তা আরও জানান, জব্দকৃত নৌকা, অস্ত্র ও গোলাবারুদের বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। ঘটনার সাথে জড়িত চক্রের সদস্যদের চিহ্নিত ও গ্রেফতার করতে গোয়েন্দা নজরদারি এবং টহল জোরদার করা হয়েছে। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে এবং সীমান্ত এলাকায় সন্ত্রাসীদের তৎপরতা রুখতে কোস্ট গার্ডের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি উল্লেখ করেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh

নিউজটি শেয়ার করুন

টেকনাফে নাফ নদীতে কোস্ট গার্ডের অভিযানে বিদেশি রাইফেল ও বিপুল গোলাবারুদ উদ্ধার

আপডেট সময় : ০৭:১১:৩৭ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬