জমকালো আয়োজনে খুলনা প্রেসক্লাব মিডিয়া কাপ ফুটবল উদ্বোধন
- আপডেট সময় : ১০:১৬:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬ ১ বার পড়া হয়েছে

খুলনা প্রেসক্লাব মিডিয়া কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে খুলনা জেলা স্টেডিয়ামে আয়োজিত এই উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা প্রশাসক ও খুলনা প্রেসক্লাবের প্রধান পৃষ্ঠপোষক মিজ্ হুরে জান্নাত। তিনি বেলুন ও ফেস্টুন উড়িয়ে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খুলনা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক প্রবর্তন সম্পাদক মোস্তফা সরোয়ার।
খুলনা প্রেসক্লাবের আয়োজনে এবং মা ট্রেডিংয়ের পৃষ্ঠপোষকতায় আয়োজিত এই টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানটি পরিচালনা করেন খুলনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক সময়ের খবর পত্রিকার সম্পাদক মোঃ তরিকুল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মা ট্রেডিংয়ের স্বত্বাধিকারী এস এম সরোয়ার এহসান জিয়া। এছাড়াও বক্তব্য রাখেন খুলনা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক হাসান আহমেদ মোল্লা, ক্লাবের সিনিয়র সদস্য মুহাম্মদ আবু তৈয়ব, খুলনা গেজেটের সম্পাদক পরিষদের উপদেষ্টা গাজী আলাউদ্দিন আহমদ এবং খুলনা জেলা ক্রীড়া সংস্থার সাবেক সদস্য মোল্লা খাইরুল ইসলাম।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খুলনা জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মোঃ মোস্তফা আলম, সদস্য মোঃ আলিমুজ্জামান ও শেখ সাইফউদ্দিন আহমেদ হিমু, সাবেক সদস্য শাহ আসীফ হোসেন রিংকু, খুলনা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও নির্বাহী সদস্য কাজী মোতাহার রহমান, খুলনা সংবাদপত্র পরিষদের সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান মিলটন, খুলনা প্রেসক্লাবের সহ-সভাপতি মো. জাহিদুল ইসলাম, ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মল্লিক সুধাংশু, যুগ্ম-সম্পাদক ও ক্রীড়া ও সংস্কৃতিক উপ-পরিষদের সদস্য সচিব মোঃ বেল্লাল হোসেন সজল, কোষাধ্যক্ষ বিমল সাহা, ক্রীড়া ও সংস্কৃতিক সম্পাদক মোহাম্মদ মিলনসহ ক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ। এছাড়া ‘রূপালী বাংলাদেশ’ দলের টিম ওনার মোঃ হাসানুর রহমান তানজীর, ক্রীড়া ও সাংস্কৃকিত উপ উপরিষদের যুগ্ম-আহবায়ক শেখ আল এহসান ও উত্তম মন্ডল এবং উপ-পরিষদের সদস্যবৃন্দ ও অংশগ্রহণকারী ৪টি দলের খেলোয়াড় ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
টুর্নামেন্টে অংশগ্রহণকারী ৪টি দল হলো ‘প্রবর্তন’, ‘সময়ের খবর’, ‘খুলনা গেজেট’ এবং ‘রূপালী বাংলাদেশ’। লীগ ভিত্তিক এই টুর্নামেন্টের পয়েন্ট টেবিলের শীর্ষ দুই দলের মধ্যে ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে। এদিকে, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে মঙ্গলবার নির্ধারিত প্রথম দিনের খেলার সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে এবং নতুন সময়সূচি পরবর্তীতে প্রকাশ করা হবে বলে জানানো হয়েছে।


























