ঢাকা ১২:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী তৌফিক নাওয়াজের ইন্তেকাল সংসদীয় কমিটির বৈঠকে আমন্ত্রণ পাননি বহিষ্কৃত সাংসদ গাজী নজরুল ইসলাম বিদেশি নাগরিকদের ব্যাংক হিসাব খোলার নিয়মে নতুন নির্দেশনা সিসিটিভি ফুটেজ চেয়ে হল প্রাধ্যক্ষের কার্যালয়ে শিক্ষকদের পথ আগলে ধরলেন ছাত্রনেতারা রাজধানীতে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে পাঁচ শতাধিক আলেমের বিশেষ আলোচনা সভা নাটোরের লালপুর ও বাগাতিপাড়ায় ইউএনও কার্যালয়ে হামলা: ২০০ জনের বিরুদ্ধে মামলা ভারতে প্রধানমন্ত্রী তারেক রহমানকে সর্বোচ্চ সম্মান জানানো হবে: দীনেশ ত্রিবেদী জনরায় উপেক্ষা করে সরকার টিকে থাকতে পারে না: খেলাফত মজলিস ইরানের সঙ্গে কোনো আলোচনা চলছে না, সাফ জানালেন ট্রাম্প জাতীয় সংসদের স্পিকারের আসনের পেছনে বসানো হলো কালেমা তায়্যিবা

রাজধানীতে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে পাঁচ শতাধিক আলেমের বিশেষ আলোচনা সভা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:০৩:১১ পূর্বাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬ ১ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব হযরত মোহাম্মদ (সা.)-এর পবিত্র জন্মদিন ঈদে মিলাদুন্নবি (সা.) উপলক্ষে রাজধানীতে একটি বিশেষ আলোচনা সভার আয়োজন করা হয়েছে। গতকাল সোমবার বিকেলে মতিঝিলের এজিবি কলোনি কমিউনিটি সেন্টারে দেওয়ানবাগীর দল ওলামা মিশন বাংলাদেশের উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়। অনুষ্ঠানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা পাঁচ শতাধিক দেশবরেণ্য আলেম, আশেকে রাসুল এবং ইসলামী চিন্তাবিদরা অংশ নেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদী ইসলামের নেতৃত্ব প্রদানকারী ইমাম প্রফেসর ড. কুদরত এ খোদা হুজুর। বিশেষ অতিথি হিসেবে অংশগ্রহণ করেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি মো. ফারুক (এম. ফারুক)।

প্রফেসর ড. কুদরত এ খোদা তার বক্তব্যে আত্মশুদ্ধি এবং উত্তম চরিত্র গঠনের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। তিনি ঈদে মিলাদুন্নবি (সা.) প্রচলনে সৈয়দ মাহবুব-এ-খোদা দেওয়ানবাগী (রহ.)-এর অসামান্য অবদানের কথা তুলে ধরেন। তিনি বলেন, প্রচলিত ধারণা অনুযায়ী মুসলিম জাতির একাংশ মনে করত ১২ রবিউল আউয়ালেই হযরত রাসুল (সা.) ওফাত লাভ করেছেন, যার ফলে অনেকেই মহানবীর জন্মদিনের আনন্দ উদযাপনের রহমত থেকে বঞ্চিত থাকতেন। কিন্তু শাহ দেওয়ানবাগী (রহ.) ঐতিহাসিক দলিলের মাধ্যমে প্রমাণ করেছেন যে, মহানবী (সা.) ১ রবিউল আউয়াল ওফাত লাভ করেছেন এবং ১২ রবিউল আউয়াল জন্মগ্রহণ করেছেন।

অনুষ্ঠানে আগত আলেম-ওলামা ও ইসলামী চিন্তাবিদরা হযরত মোহাম্মদ (সা.)-এর জীবনাদর্শ, তার প্রতি ভালোবাসা, ঈদে মিলাদুন্নবির তাৎপর্য, সুফিবাদ এবং ব্যক্তি ও সমাজজীবনে মহানবীর আদর্শ অনুসরণের প্রয়োজনীয়তা নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Amader Shomoy

নিউজটি শেয়ার করুন

রাজধানীতে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে পাঁচ শতাধিক আলেমের বিশেষ আলোচনা সভা

আপডেট সময় : ১২:০৩:১১ পূর্বাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬