সংবাদ শিরোনাম :
গত ২০ বছরে দেশে কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি: মীর শাহে আলম
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ১১:১৮:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬ ০ বার পড়া হয়েছে

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম মন্তব্য করেছেন যে, গত ২০ বছরে দেশে কাঙ্ক্ষিত কোনো উন্নয়ন হয়নি। মঙ্গলবার সকালে সাভারের ঢাকা-আরিচা মহাসড়কের ভাঙা ব্রিজ এলাকায় মহাসড়কের সৌন্দর্যবর্ধন কার্যক্রম পরিদর্শন করতে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী আরও বলেন, বর্তমান সরকার যখন দায়িত্ব গ্রহণ করেছে, তখন দেশের অর্থনীতি ছিল ভঙ্গুর। নানা ধরনের প্রতিকূলতা থাকা সত্ত্বেও সরকার উন্নয়ন কার্যক্রমকে এগিয়ে নেওয়ার পাশাপাশি স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা এবং নাগরিক সেবার পরিধি সম্প্রসারণে কাজ করে যাচ্ছে।
পরিদর্শনকালে ঢাকা জেলা প্রশাসক ফরিদা খানম, সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলামসহ সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Jugantor

























