ঢাকা ০৫:২৫ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভারতের তরুণদের কণ্ঠে আবারও সেই বিতর্কিত ‘আজাদি’ স্লোগান সদরঘাটে চাঁদাবাজির টাকা ভাগাভাগি নিয়ে সংঘর্ষে স্বেচ্ছাসেবক দলের কর্মী নিহত ১৫ আগস্টের অভ্যুত্থান ও মুজিব হত্যাকাণ্ড: মার্কিন নথির বিশ্লেষণ ১২৮ টাকায় বিক্রি হলো ভারতের ফুটবল ক্লাব জামশেদপুর এফসি হাজীগঞ্জে আব্দুল মান্নানের উদ্যোগে মাদকবিরোধী সচেতনতামূলক সভা জিম্বাবুয়েতে নৌকাডুবি: ৬৮ জনের মরদেহ উদ্ধার, উদ্ধার অভিযান অব্যাহত কামরাঙ্গীরচরে স্কুল মাঠের পাশে মিলল অজ্ঞাত যুবকের মরদেহ উত্তরায় সোয়া কোটি টাকা লুটের ঘটনায় ৫ ডাকাত গ্রেপ্তার কিশোরগঞ্জ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, জেনে নিন পুরো সূচি আখাউড়ায় মেয়রপ্রার্থী চূড়ান্ত করতে ভোটের আগেই ভোট উৎসব

উত্তরায় সোয়া কোটি টাকা লুটের ঘটনায় ৫ ডাকাত গ্রেপ্তার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৩২:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬ ২ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজধানীর উত্তরায় একটি পেট্রোল পাম্পের ১ কোটি ২১ লাখ ২৫ হাজার টাকা লুটের ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। পুলিশের ভাষ্যমতে, এই অপরাধের সঙ্গে ৮ থেকে ১০ জনের একটি পেশাদার ডাকাত চক্র সরাসরি জড়িত।

শুক্রবার রাজধানী ও নারায়ণগঞ্জের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন ইলিয়াস শিকদার, জাফর, মো. রবিউল ইসলাম ওরফে রুবেল, মিন্টু রাড়ী ও সাগর বাড়ৈ। শনিবার ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ডিবির অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেন।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের কাছ থেকে লুট হওয়া অর্থের মধ্যে ১২ লাখ টাকা উদ্ধার করা হয়েছে। এছাড়াও অভিযানে চারটি ৭ দশমিক ৬৫ মিমি পিস্তল, ছয়টি ম্যাগাজিন, ২১ রাউন্ড গুলি, র‍্যাবের ভুয়া পরিচয়পত্র, ভেস্ট, ক্যাপ, ওয়াকিটকি, হাতকড়া, বিভিন্ন নম্বর প্লেট ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

তদন্তকারী সংস্থার তথ্য অনুযায়ী, গত ৯ জুলাই সকালে বিমানবন্দর সড়কের ক্রাউন প্লাজার সামনে ডিএল পেট্রোল পাম্পের কর্মীরা একটি কাভার্ড ভ্যানে করে টাকা নিয়ে উত্তরা ১ নম্বর সেক্টরের একটি ব্যাংকে যাচ্ছিলেন। পথিমধ্যে তিনটি মোটরসাইকেলে আসা ৬ থেকে ৭ জন সশস্ত্র ব্যক্তি চাপাতি দিয়ে কুপিয়ে ও অস্ত্রের ভয় দেখিয়ে টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে আব্দুল্লাহপুরের দিকে পালিয়ে যায়। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে ঘটনাস্থলে আটজনের উপস্থিতি নিশ্চিত হওয়া গেছে। জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা আরও দুজন জড়িত থাকার কথা স্বীকার করেছে।

ডিবির অতিরিক্ত কমিশনার জানান, গ্রেপ্তারকৃত সাগর বাড়ৈর বিরুদ্ধে ১৩টি মামলা রয়েছে এবং তিনি পেশাদার ছিনতাইকারী হিসেবে পরিচিত। এছাড়া রুবেলের বিরুদ্ধে চারটি, মিন্টুর বিরুদ্ধে তিনটি, জাফরের বিরুদ্ধে দুটি এবং ইলিয়াসের বিরুদ্ধে একটি মামলা রয়েছে। সাগরের কাছ থেকে ৯ লাখ টাকা এবং রুবেলের কাছ থেকে ৩ লাখ টাকা উদ্ধার করা হয়েছে। লুণ্ঠিত টাকা চক্রের সদস্যদের মধ্যে ভাগ করে নেওয়া হয়েছিল এবং মূল হোতা সবচেয়ে বেশি অংশ নিয়েছে। পেট্রোল পাম্পের কোনো কর্মী এই ঘটনায় জড়িত থাকার তথ্য এখনো পাওয়া যায়নি। পলাতক মূল হোতাকে গ্রেপ্তারের পাশাপাশি অবশিষ্ট টাকা উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Ei Din

নিউজটি শেয়ার করুন

উত্তরায় সোয়া কোটি টাকা লুটের ঘটনায় ৫ ডাকাত গ্রেপ্তার

আপডেট সময় : ০৪:৩২:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬