ঢাকা ০৪:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আবু ইয়াকুব ইউসুফ আল-কুমি: ইবন আরাবির বর্ণনায় এক সুফি সাধক সোনারগাঁয়ে মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানে গ্রেপ্তার ১২ ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে ট্যাব ও প্রশিক্ষণ শুরু সমাজসেবা অধিদপ্তরের জাতিসংঘে আজ প্রথম ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান না ফেরার দেশে প্রখ্যাত শিশুসাহিত্যিক আখতার হুসেন বঙ্গভবনের সিংহ পুকুরে মাছের পোনা অবমুক্ত করলেন প্রেসিডেন্ট বিশ্ববাজারে স্বর্ণের দাম কমল, কারণ জানাল রয়টার্স টেকসই উন্নয়নে দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান ববি হাজ্জাজের স্কুলে ঢুকে ছাত্রকে মারধর, ছাত্রদল সভাপতি আজীবন বহিষ্কার আফগানিস্তানের ১০টি লক্ষ্যবস্তুতে পাকিস্তানের বিমান ও ড্রোন হামলা

চলনবিলে ৫০ মণ মাছের পোনা অবমুক্ত করলেন যুবদল নেতা মাসুম

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০১:৫২:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬ ২০ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সিরাজগঞ্জের ঐতিহাসিক তাড়াশ উপজেলায় চলনবিলের উন্মুক্ত জলাশয়ে তেলাপিয়া মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাজিব আহমেদ মাসুমের ব্যক্তিগত অর্থায়নে এই উদ্যোগ নেওয়া হয়, যেখানে মোট ৫০ মণ পোনা অবমুক্ত করা হয়েছে।

রোববার সকালে আনুষ্ঠানিকভাবে এই পোনা অবমুক্তকরণ কর্মসূচির উদ্বোধন করেন প্রধান অতিথি স্থানীয় সংসদ সদস্য ভিপি মো. আইনুল হক। এ সময় তিনি বলেন, নিজস্ব অর্থায়নে যারা নিঃসর্থভাবে দেশের মানুষের কল্যাণে কাজ করেন, তারাই মূলত জিয়ার আদর্শের প্রকৃত সৈনিক। সমাজসেবামূলক ও উন্নয়নমূলক এই ধরনের কর্মকাণ্ড ধরে রাখা অত্যন্ত জরুরি। যিনি সমাজ উন্নয়নে অবদান রাখেন, তিনিই প্রকৃত সমাজসেবক।

উদ্বোধনী বক্তব্য প্রদানকালে এমপি আইনুল হক এলাকায় মাদক, জুয়া এবং সব ধরনের দুর্নীতির বিরুদ্ধে স্থানীয় জনসাধারণ ও নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে সোচ্চার থাকার আহ্বান জানান।

এই আয়োজনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাড়াশ পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক খন্দকার সাইফুল ইসলাম এবং উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মিলন হোসেন খান। এ ছাড়াও স্থানীয় দলীয় নেতাকর্মী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা কর্মসূচিতে অংশ নেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Alokito Bangladesh

নিউজটি শেয়ার করুন

চলনবিলে ৫০ মণ মাছের পোনা অবমুক্ত করলেন যুবদল নেতা মাসুম

আপডেট সময় : ০১:৫২:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬