ঢাকা ১২:১৪ পূর্বাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মেহেন্দিগঞ্জে ঘেরের আড়ালে গাঁজা চাষ, মাদক কারবারি গ্রেপ্তার নারী বেসবল চ্যাম্পিয়নশিপে অংশ নিতে মালয়েশিয়া যাচ্ছে আনসার-ভিডিপি দল প্রধানমন্ত্রীর কর্মসূচিতে অসুস্থ এটিএম নুরুল বশর, এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় ডিবির সাবেক প্রধান হারুনের বদলি ঠেকাতে কাদেরের কাছে আকুতি আতলেতিকোকে হারিয়ে ম্যানচেস্টার সিটির জয়, জোড়া গোল মারমুশের বৃক্ষমেলায় ১৬ লাখ চারা বিক্রি, সফল আয়োজনে সন্তুষ্ট পরিবেশমন্ত্রী কানাডায় ভারতীয় তরুণী হিমাংশি হত্যায় ৭ মাস পর পার্টনার গ্রেপ্তার শিল্পকলা ও সাহিত্যের মেলবন্ধন: চিত্রকর্মে অনুপ্রাণিত নতুন উপন্যাস ২৫টি বিয়ে করে প্রতারণার অভিযোগ, বিজেপি বিধায়কের জামাতা ও বেয়াই গ্রেপ্তার শ্রীপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, রেস্টুরেন্টকে ৮০ হাজার টাকা জরিমানা

নারী বেসবল চ্যাম্পিয়নশিপে অংশ নিতে মালয়েশিয়া যাচ্ছে আনসার-ভিডিপি দল

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:০৩:০৭ পূর্বাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬ ১ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
print news

দেশের আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি ক্রীড়াক্ষেত্রেও নিয়মিত অবদান রেখে চলেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। এবার আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে দেশের প্রতিনিধিত্ব করতে মালয়েশিয়া সফরে যাচ্ছে এই বাহিনীর নারী বেসবল দল। আগামী ১২ আগস্ট থেকে শুরু হতে যাওয়া ‘মালয়েশিয়া নারী বেসবল চ্যাম্পিয়নশিপ ২০২৬’-এ অংশ নেবে তারা।

এই সফরকে সামনে রেখে রবিবার (৯ আগস্ট) বাহিনীর সদর দপ্তরে নারী বেসবল দলের খেলোয়াড়দের সঙ্গে সাক্ষাৎ করেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ। এ সময় তিনি খেলোয়াড়দের আন্তরিক উৎসাহ ও শুভকামনা জানান। সেই সঙ্গে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে আন্তর্জাতিক মঞ্চে দেশের নাম উজ্জ্বল করার আহ্বান জানান তিনি।

মালয়েশিয়ার সেলাঙ্গরে অবস্থিত ‘ইউনিভার্সিটি পুত্রা মালয়েশিয়া’-র বিএফএম ন্যাশনাল বেসবল মাঠে এই টুর্নামেন্টটি অনুষ্ঠিত হবে। চার জাতি এই প্রতিযোগিতায় স্বাগতিক মালয়েশিয়া ছাড়াও বাংলাদেশ, পাকিস্তান ও ইন্দোনেশিয়া প্রতিদ্বন্দ্বিতা করবে। টুর্নামেন্টে অংশ নিতে বাংলাদেশ আনসার-ভিডিপি নারী বেসবল দল ১০ থেকে ১৭ আগস্ট ২০২৬ পর্যন্ত মালয়েশিয়ায় অবস্থান করবে।

জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতায় আনসার-ভিডিপি দলের শ্রেষ্ঠত্ব অর্জনের দীর্ঘ ঐতিহ্য রয়েছে। ঘরোয়া ও আন্তর্জাতিক অঙ্গনের সেই ধারাবাহিক সাফল্য বজায় রেখে এবারও বেসবল মাঠে দলটির খেলোয়াড়রা সেরা নৈপুণ্য প্রদর্শন করবেন বলে আশা করা হচ্ছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Amader Shomoy

নিউজটি শেয়ার করুন

নারী বেসবল চ্যাম্পিয়নশিপে অংশ নিতে মালয়েশিয়া যাচ্ছে আনসার-ভিডিপি দল

আপডেট সময় : ১২:০৩:০৭ পূর্বাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬