ঢাকা ০১:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত নিরসনে নতুন আশাবাদ, নিউইয়র্কে উচ্চপর্যায়ের বৈঠক ক্রোয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের দ্বিপক্ষীয় বৈঠক নিউইয়র্কে মানবিক সহায়তা সংস্থার প্রতিনিধিদের সঙ্গে প্রধানমন্ত্রীর প্রাতরাশ বৈঠক ডেঙ্গু ও হাম প্রতিরোধে ব্যর্থতার সুযোগ নেই: রুহুল আমিন হাওলাদার রোহিঙ্গা সংকট নিরসনে পাঁচ দফা প্রস্তাব প্রধানমন্ত্রীর নাটোর সদর উপজেলায় বক্তব্য দেওয়ার সময় মারা গেলেন মাদ্রাসা শিক্ষক রোহিঙ্গা প্রত্যাবাসনে পাঁচ দফা প্রস্তাব প্রধানমন্ত্রীর জাতিসংঘের মঞ্চে ট্রাম্পের উদ্দেশে কঠোর বার্তা দিলেন ইরানি প্রেসিডেন্ট ওমান উপকূলে মিসাইল হামলার কবলে বাংলাদেশি নাবিকদের জাহাজ ইবির সাদ্দাম হলের একই কক্ষের তিন বন্ধু হলেন সিভিল জজ

ডিসেম্বরে দেশে ফিরে শেখ হাসিনা কারাগারে যান, প্রত্যাশা আইনমন্ত্রীর

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ১১:৩৯:০৬ অপরাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২৬ ২৫ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পতিত স্বৈরাচার শেখ হাসিনার দেশে ফেরার প্রসঙ্গ টেনে আইনমন্ত্রী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান বলেছেন, শেখ হাসিনা ডিসেম্বরে আসার কথা বলছেন। আমিও বিশ্বাস করতে চাই যে, তিনি ডিসেম্বরে দেশে ফিরে কারাগারে যাবেন। আইনমন্ত্রী বলেন, তিনি আইনি পথ ধরে হাঁটুন। আমরা বারবার একটি কথা বলি যে, মানুষের ক্ষমতা অনেক থাকলেও আইনের ক্ষমতা তার চেয়েও দীর্ঘ। সেই দীর্ঘ ক্ষমতা প্রয়োগ করবে আইন।

শুক্রবার (৭ আগস্ট) ঝিনাইদহের শৈলকূপা উপজেলা পরিষদ মিলনায়তনে মুস্তফা মনোয়ারের স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিচার বিভাগের বর্তমান পরিস্থিতি নিয়ে আইনমন্ত্রী বলেন, দেশের বিচার বিভাগে এখনো অনেক সমস্যা বিদ্যমান। একেকজনের কাছে সমস্যা একেক রকম। অনেকে মনে করেন বিচার বিভাগ দুর্নীতিতে ছেয়ে গেছে, কেউ বলেন টাউট-বাটপারদের দৌরাত্ম্য রয়েছে, আবার কারও মতে কাঠামোগত দুর্বলতা রয়েছে। তবে আমার কাছে বিচার বিভাগের সবচেয়ে বড় সংকট হলো মানবিক মূল্যবোধ সম্পন্ন বিচারকের অভাব।

মন্ত্রী আরও বলেন, আমি যদি বিচারকের পেশা বেছে নিই, তবে আমাকে মনে রাখতে হবে যে আমি সমাজের অন্য দশটা চাকরির মতো এখানে আসিনি। আমি এখানে এসেছি বিধাতা প্রদত্ত সার্বভৌম ক্ষমতা বা ডিভাইন জাস্টিস দেওয়ার জন্য। যেদিন বিচারকরা সেই ধারণা নিয়ে বিচারকের চেয়ারে বসবেন, সেদিনই বাংলাদেশে একটি স্বচ্ছ, স্বাধীন, নিরপেক্ষ এবং ন্যায়বিচারপূর্ণ বিচার ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে বলে আমি বিশ্বাস করি।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Jugantor

নিউজটি শেয়ার করুন

ডিসেম্বরে দেশে ফিরে শেখ হাসিনা কারাগারে যান, প্রত্যাশা আইনমন্ত্রীর

আপডেট সময় : ১১:৩৯:০৬ অপরাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২৬