ঢাকা ১০:০৩ অপরাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ছুটির দিনে এলএনজি কেনার অনুমোদন পেল আরামকো ট্রেডিং চাঁদপুরে ৩১ ইউপি প্রশাসনিক কর্মকর্তাকে একযোগে বদলি সৌদি আরবের নতুন প্রতিরক্ষা জোটে পাকিস্তান ও তুরস্ক ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে নতুন আক্রান্ত ২৪৯, চার দিনে কোনো মৃত্যু নেই সাকিবের দেশে ফেরার স্বাভাবিক পথ বন্ধ: ক্রীড়া প্রতিমন্ত্রী মক্কায় সৌদি-তুরস্ক-পাকিস্তানের নতুন যৌথ প্রতিরক্ষা চুক্তি আওয়ামী লীগের প্রতি নমনীয় হওয়ার সুযোগ নেই: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী গণমাধ্যমের স্বার্থ রক্ষায় সরকার ও সাংবাদিকরা যৌথভাবে কাজ করছে: তথ্যমন্ত্রী গ্রিস উপকূলে দুই শতাধিক অভিবাসী উদ্ধার, বেশিরভাগই বাংলাদেশি ও সুদানি সৌদির মক্কা চুক্তি নিরাপত্তা দেবে না, দাবি ইরানের আইনপ্রণেতার

চাঁদপুরে ৩১ ইউপি প্রশাসনিক কর্মকর্তাকে একযোগে বদলি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৪৪:১৯ অপরাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২৬ ১ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
print news

চাঁদপুর জেলার আটটি উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদে কর্মরত ৩১ জন ইউপি প্রশাসনিক কর্মকর্তাকে (সাবেক ইউপি সচিব) জনস্বার্থে একযোগে বদলি করা হয়েছে। জেলা প্রশাসনের স্থানীয় সরকার শাখা থেকে এই কর্মকর্তাদের নতুন কর্মস্থলে পদায়ন করে অফিস আদেশ জারি করা হয়েছে।

বৃহস্পতিবার (৬ আগস্ট) জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার শাখা এই আদেশ জারি করে। স্থানীয় সরকারের উপপরিচালক (ভারপ্রাপ্ত) মো. এরশাদ উদ্দিন এতে স্বাক্ষর করেছেন। আদেশে জানানো হয়েছে, জনস্বার্থে এবং যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এই ৩১ জন কর্মকর্তাকে বিভিন্ন ইউনিয়ন পরিষদে বদলি ও পদায়ন করা হয়েছে।

বদলির তালিকায় চাঁদপুর সদর, হাইমচর, ফরিদগঞ্জ, হাজীগঞ্জ, শাহরাস্তি, মতলব উত্তর, মতলব দক্ষিণ ও কচুয়া উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদে কর্মরত প্রশাসনিক কর্মকর্তারা অন্তর্ভুক্ত রয়েছেন। সংশ্লিষ্ট কর্মকর্তাদের আগামী ১০ আগস্টের মধ্যে নতুন কর্মস্থলে যোগদান করতে হবে। যদি নির্ধারিত সময়ের মধ্যে তারা যোগদান না করেন, তবে ওই দিন বিকেলেই বর্তমান কর্মস্থল থেকে তাদের তাৎক্ষণিকভাবে অবমুক্ত (রিলিজ) বলে গণ্য করা হবে।

জেলা প্রশাসনের স্থানীয় সরকার শাখার জারি করা এই আদেশের অনুলিপি চট্টগ্রাম বিভাগীয় কমিশনার, চাঁদপুরের সব উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং সংশ্লিষ্ট দপ্তরগুলোতে পাঠানো হয়েছে। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে। স্থানীয় পর্যায়ে মনে করা হচ্ছে, এই একযোগে বদলির ফলে ইউনিয়ন পরিষদগুলোর প্রশাসনিক কার্যক্রমে নতুন কর্মপরিবেশ তৈরি হবে। তবে মাঠপর্যায়ে স্থানীয় সরকার সেবার কার্যক্রম কতটা গতিশীল হবে, তা এই কর্মকর্তাদের দ্রুত যোগদান ও দায়িত্ব পালনের ওপর নির্ভর করছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Alokito Bangladesh

নিউজটি শেয়ার করুন

চাঁদপুরে ৩১ ইউপি প্রশাসনিক কর্মকর্তাকে একযোগে বদলি

আপডেট সময় : ০৯:৪৪:১৯ অপরাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২৬