ঢাকা ০৬:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আপা আর ফিরে আসবে না, খুনিদের ছাড় নেই: তথ্য প্রতিমন্ত্রী বারিধারায় গাড়িচাপা: কিশোর চালক আজান আলী শরীফ অবশেষে গ্রেপ্তার সম্ভাবনা থেকে সংকটে গণঅধিকার পরিষদ: রাজনীতির মাঠে টিকে থাকার লড়াই মাস্টার্স পরীক্ষার আগেই বিচারক হলেন ইবির রাজু আহমেদ শাল্লায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত সিলেটে সওজের সরকারি জমিতে গোরস্থান নির্মাণের চেষ্টা, কাজ বন্ধ সরকারের অনুমোদন: দেড় লাখ টন সার ও মসুর ডাল কেনা হবে কাউকে ভয় পেতে আসিনি, আসিয়ান কাপ নিয়ে আত্মবিশ্বাসী হামজা চৌধুরী ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি বেসিস নির্বাচন সামনে রেখে ৭ সদস্যের সহায়ক কমিটি গঠন

বেনাপোলে ২২ লাখ টাকার স্বর্ণসহ পাসপোর্টধারী আটক

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০২:২৪:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬ ১৬ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বেনাপোল ইমিগ্রেশন কাস্টমসে ভারত যাওয়ার পথে দুই পিস স্বর্ণের বারসহ মোবারক হোসেন নামের এক বাংলাদেশি পাসপোর্টধারী যাত্রীকে আটক করেছে কাস্টমস গোয়েন্দা শাখার সদস্যরা। বুধবার (৫ আগস্ট) বিকেলে সন্দেহভাজন ওই যাত্রীর শরীর তল্লাশি করে এই স্বর্ণ উদ্ধার করা হয়।

আটক মোবারক হোসেন মুন্সিগঞ্জ সদর এলাকার তাজউদ্দীনের ছেলে। উদ্ধারকৃত ১০০ গ্রাম ওজনের দুটি স্বর্ণবারের আনুমানিক বাজারমূল্য প্রায় ২২ লাখ টাকা বলে কাস্টমস সূত্রে জানা গেছে।

কাস্টমস গোয়েন্দা সূত্রে জানা যায়, ভারতে যাওয়ার উদ্দেশ্যে বেনাপোল ইমিগ্রেশনে আসেন মোবারক। সে সময় তার চলাফেরা ও আচরণ দেখে সন্দেহ হয় দায়িত্বরত কাস্টমস গোয়েন্দা সদস্যদের। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তিনি নিজের কাছে স্বর্ণ থাকার কথা স্বীকার করেন। পরে তল্লাশি চালিয়ে তার প্যান্টের পকেট থেকে দুটি স্বর্ণের বার উদ্ধার করা হয়।

বেনাপোল কাস্টমস গোয়েন্দা শাখার সহকারী কমিশনার সাজিদ মাহাদুদ কৌশিক জানান, আটক যাত্রীর পেটে বা শরীরের ভেতরে আর কোনো স্বর্ণ লুকানো আছে কি না, তা নিশ্চিত হতে এক্স-রে করানো হয়। তবে এক্স-রে রিপোর্টে আর কোনো স্বর্ণের অস্তিত্ব পাওয়া যায়নি। এ ঘটনায় আটক পাসপোর্টধারীর বিরুদ্ধে স্বর্ণ চোরাচালান আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Alokito Bangladesh

নিউজটি শেয়ার করুন

বেনাপোলে ২২ লাখ টাকার স্বর্ণসহ পাসপোর্টধারী আটক

আপডেট সময় : ০২:২৪:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬