ঢাকা ০২:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গোপালগঞ্জে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে অনুদানের চেক বিতরণ ইবির আইন অনুষদের ১৯ শিক্ষার্থী সিভিল জজ পদে মনোনীত নিষেধাজ্ঞার মুখে ইরান কখনো মাথা নত করবে না: পেজেশকিয়ান যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত নিরসনে নতুন আশাবাদ, নিউইয়র্কে উচ্চপর্যায়ের বৈঠক ক্রোয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের দ্বিপক্ষীয় বৈঠক নিউইয়র্কে মানবিক সহায়তা সংস্থার প্রতিনিধিদের সঙ্গে প্রধানমন্ত্রীর প্রাতরাশ বৈঠক ডেঙ্গু ও হাম প্রতিরোধে ব্যর্থতার সুযোগ নেই: রুহুল আমিন হাওলাদার রোহিঙ্গা সংকট নিরসনে পাঁচ দফা প্রস্তাব প্রধানমন্ত্রীর নাটোর সদর উপজেলায় বক্তব্য দেওয়ার সময় মারা গেলেন মাদ্রাসা শিক্ষক রোহিঙ্গা প্রত্যাবাসনে পাঁচ দফা প্রস্তাব প্রধানমন্ত্রীর

ইরানের অবকাঠামোয় হামলার কথা ভাবছেন ট্রাম্প, পাল্টা হুঁশিয়ারি তেহরানের

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৮:০৫:০৮ অপরাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬ ৩২ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ইরানের জ্বালানি ও গুরুত্বপূর্ণ অবকাঠামোতে ফের হামলা চালানোর বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। তবে এ বিষয়ে তিনি এখনও কোনো চূড়ান্ত নির্দেশ দেননি। শুক্রবার (৩১ জুলাই) মার্কিন এক কর্মকর্তার বরাত দিয়ে অ্যাক্সিওস এই তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, এই হামলার মূল লক্ষ্য হবে যুদ্ধবিরতি আলোচনা নিয়ে তেহরানকে ওয়াশিংটনের শর্ত মেনে নিতে বাধ্য করা। দীর্ঘ বিরতির পর এবারের সম্ভাব্য এই অভিযানে ইসরাইলি সামরিক বাহিনী যুক্ত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এর ফলে ইরান পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালাতে পারে বলেও আশঙ্কা রয়েছে।

সিবিএস নিউজ ও ওয়াল স্ট্রিট জার্নালও সম্ভাব্য এই হামলার বিষয়ে প্রতিবেদন প্রকাশ করেছে। শুক্রবার মন্ত্রিসভার বৈঠকের শুরুতে ট্রাম্প হামলার ইঙ্গিত দিয়ে বলেন, আমরা তাদের ওপর খুব কঠোরভাবে আঘাত হানবো। তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র যত বেশি হামলা চালাবে, ইরান তত দুর্বল হবে এবং শেষ পর্যন্ত তাদের প্রতিরোধ ভেঙে পড়বে। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট এ বিষয়ে বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প যেমনটি বলেছেন, যুক্তরাষ্ট্র জয়ী হবে এবং তার দায়িত্বে থাকা অবস্থায় ইরান কখনোই পারমাণবিক অস্ত্র অর্জন করতে পারবে না। মার্কিন প্রশাসনের একজন কর্মকর্তা জানিয়েছেন, সাম্প্রতিক দিনগুলোতে ইরানের আচরণ অত্যন্ত আগ্রাসী এবং তেহরানের এই সংঘাত বাড়ানোর প্রবণতা দেখে মার্কিন কর্মকর্তারা বিস্মিত।

অন্যদিকে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) ঘনিষ্ঠ বার্তা সংস্থা তাসনিম দেশটির এক জ্যেষ্ঠ নিরাপত্তা কর্মকর্তার বরাত দিয়ে জানিয়েছে, ইরানের অবকাঠামোতে যুক্তরাষ্ট্রের হামলা হবে উন্মাদনার শামিল। ওই কর্মকর্তা বলেন, আমরা ব্যাপক পাল্টা প্রতিক্রিয়ার পরিকল্পনা প্রস্তুত করেছি। এতে ইসরাইলের গুরুত্বপূর্ণ অবকাঠামো এবং অঞ্চলে যুক্তরাষ্ট্রের জ্বালানি স্থাপনাগুলো লক্ষ্য করে হামলার পরিকল্পনা রয়েছে। তিনি আরও দাবি করেন, এই পরিকল্পনা বাস্তবায়নে তারা পুরোপুরি প্রস্তুত।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin

নিউজটি শেয়ার করুন

ইরানের অবকাঠামোয় হামলার কথা ভাবছেন ট্রাম্প, পাল্টা হুঁশিয়ারি তেহরানের

আপডেট সময় : ০৮:০৫:০৮ অপরাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬