ঢাকা ০২:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গোপালগঞ্জে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে অনুদানের চেক বিতরণ ইবির আইন অনুষদের ১৯ শিক্ষার্থী সিভিল জজ পদে মনোনীত নিষেধাজ্ঞার মুখে ইরান কখনো মাথা নত করবে না: পেজেশকিয়ান যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত নিরসনে নতুন আশাবাদ, নিউইয়র্কে উচ্চপর্যায়ের বৈঠক ক্রোয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের দ্বিপক্ষীয় বৈঠক নিউইয়র্কে মানবিক সহায়তা সংস্থার প্রতিনিধিদের সঙ্গে প্রধানমন্ত্রীর প্রাতরাশ বৈঠক ডেঙ্গু ও হাম প্রতিরোধে ব্যর্থতার সুযোগ নেই: রুহুল আমিন হাওলাদার রোহিঙ্গা সংকট নিরসনে পাঁচ দফা প্রস্তাব প্রধানমন্ত্রীর নাটোর সদর উপজেলায় বক্তব্য দেওয়ার সময় মারা গেলেন মাদ্রাসা শিক্ষক রোহিঙ্গা প্রত্যাবাসনে পাঁচ দফা প্রস্তাব প্রধানমন্ত্রীর

গাজার প্রস্তাবিত শান্তিচুক্তির খসড়াকে স্বাগত জানাল ইউরোপীয় ইউনিয়ন

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৪:২১:০১ অপরাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬ ২২ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গাজায় ইসরায়েলের চলমান যুদ্ধ পুরোপুরি বন্ধ করার লক্ষ্যে উত্থাপিত শান্তিচুক্তির খসড়া প্রস্তাবকে স্বাগত জানিয়েছেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কাজা কালাস। শুক্রবার (৩১ জুলাই) সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি এই প্রতিক্রিয়া ব্যক্ত করেন।

কালাস বলেন, এই শান্তিচুক্তি সফলভাবে কার্যকর করতে হলে সংশ্লিষ্ট সব পক্ষকে এর প্রতি পূর্ণ প্রতিশ্রুতি প্রদর্শন করতে হবে। চুক্তির শর্তগুলো মেনে চলা এবং উভয় পক্ষের আন্তরিক সহযোগিতা শান্তি প্রতিষ্ঠার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে তিনি উল্লেখ করেন।

চুক্তির বাস্তবায়ন নিয়ে নিজের উদ্বেগের কথা জানিয়ে কালাস বলেন, হামাস এই চুক্তির শর্তগুলো যথাযথভাবে মেনে চলছে কি না, তা যাচাই করা একটি বড় চ্যালেঞ্জ হবে। একই সঙ্গে তিনি স্পষ্ট করেন যে, শান্তি প্রক্রিয়া টেকসই করতে ইসরায়েলকে শেষ পর্যন্ত গাজা থেকে তাদের সেনা প্রত্যাহার করতে হবে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Alokito Bangladesh

নিউজটি শেয়ার করুন

গাজার প্রস্তাবিত শান্তিচুক্তির খসড়াকে স্বাগত জানাল ইউরোপীয় ইউনিয়ন

আপডেট সময় : ০৪:২১:০১ অপরাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬