ঢাকা ০৫:৫১ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নুরুল হক নুরের অভিজ্ঞতা নিয়ে কটাক্ষ করলেন ডা. খালেদুজ্জামান বোয়ালখালীতে জমি নিয়ে বিরোধে বড় ভাইকে কুপিয়ে হত্যা, মা ও পুত্রবধূ গ্রেপ্তার জীবননগরে বিশেষ অভিযানে চার মামলার আসামি গ্রেপ্তার ১৪৪ ধারা উপেক্ষা করেই হবিগঞ্জে বিক্ষোভে এনসিপি নেতারা জাপানে ভূমিকম্পের পর সামাজিক মাধ্যমে ছড়াচ্ছে গুজব, সতর্ক থাকার আহ্বান যশোরে যৌথ অভিযানে চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেপ্তার জরুরি সংস্কারে খুলনায় কমছে জলাবদ্ধতা ও নাগরিক ভোগান্তি ভারতে ১ কোটি রুপি মাথার দামের মাওবাদী নেতা মিসির বেসরা গ্রেফতার গুলশান লেকের এসটিপি প্রকল্পের অগ্রগতি পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর জন্য ত্রিপুরার মুখ্যমন্ত্রীর উপহার ৬২০ পিস আনারস

প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করল মাইলস্টোনের শিক্ষার্থী তাহসিন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৩০:৩৬ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬ ৪ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
print news

উত্তরা মাইলস্টোন স্কুলের শিক্ষার্থী তাহসিন আব্দুল্লাহ প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎ করেছে। বুধবার অনুষ্ঠিত এই সাক্ষাতের বিষয়টি বিএনপি মিডিয়া সেলের ফেসবুক পেজে একটি পোস্টের মাধ্যমে নিশ্চিত করা হয়েছে।

সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী তাহসিনের পড়াশোনা, তার ভবিষ্যৎ স্বপ্ন এবং খেলাধুলা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। কথোপকথনের এক পর্যায়ে প্রধানমন্ত্রী তাহসিনের হাতে নিজের স্বাক্ষর করা একটি বাস্কেটবল এবং একটি ড্রোন সেটসহ বিশেষ উপহার তুলে দেন।

উল্লেখ্য যে, গত ২৭ জুলাই রাজধানীর বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৫-২৬’ এর সমাপনী অনুষ্ঠানে তাহসিনের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছিল। হাজারো শিশুর ভিড়ে স্কুলড্রেস পরিহিত এই কিশোরের প্রধানমন্ত্রীর দিকে বাড়িয়ে দেওয়া দু’টি হাত এবং তার উচ্ছ্বসিত হাসি অনেকের হৃদয় স্পর্শ করেছিল।

২০২৫ সালের জুলাই মাসে উত্তরার মাইলস্টোন স্কুলে যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার এক মর্মান্তিক ঘটনায় তাহসিন তার বড় বোন তাসনিয়াকে হারিয়েছিল। দুর্ঘটনার সময় ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী তাহসিন এবং অষ্টম শ্রেণির তাসনিয়া স্কুলের আলাদা ভবনে ছিল। যুদ্ধবিমানটি তাসনিয়াদের ভবনে আছড়ে পড়ার পর বিস্ফোরণের শব্দ শুনে তাহসিন বোনকে খুঁজতে দৌড়ে যায়। সে সময় বড় বোনের জন্য স্যালাইন ও পানি নিয়ে অপেক্ষায় থাকা তাহসিনের সেই করুণ মুহূর্তটি অনেকের স্মৃতিতে অম্লান। প্রধানমন্ত্রী তারেক রহমান এই দুর্ঘটনায় সন্তান হারানো তাহসিনের বাবার প্রতি গভীর সমবেদনা ও সহমর্মিতা প্রকাশ করেছেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin

নিউজটি শেয়ার করুন

প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করল মাইলস্টোনের শিক্ষার্থী তাহসিন

আপডেট সময় : ০৪:৩০:৩৬ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬