ঢাকা ০৪:৪২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘ মহাসচিব গুতেরেসের সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ১০৫ বছরের বৃদ্ধের বিরুদ্ধে নাৎসি শিবিরের হত্যাকাণ্ডে তদন্ত জার্মানিতে মঞ্চে আসছে লাকী ইনামের নতুন নাটক ‘দুই পাখি ও নন্দিনী’ জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণ ইসরাইলকে আরও একঘরে করেছে: মারওয়ান বিশারা হ্যাকিং ও প্রতারণা থেকে বাঁচতে অনলাইনে মেনে চলুন ৬ নিয়ম তরুণরাই বাংলাদেশ: আগামীর নেতৃত্ব দেবে এই প্রজন্ম ভারতে ফুটবল সংস্কৃতি নেই, বিস্ফোরক মন্তব্য ব্রাজিল কোচ আনচেলত্তির বিয়েতে বিপুল খরচ না করে দান করুন: শ্রুতি হাসান হুতি হামলার পর সৌদি আরবের পাশে থাকার ঘোষণা মিসরের ৯ লাখ টাকায় আপসের দাবি: গাড়িচাপায় নিহত শ্রমিকের ন্যায়বিচার কি অধরা?

বিলাওয়ালকে ‘খোলা মনে’ পরাজয় মেনে নেওয়ার আহ্বান জানালেন মরিয়ম নওয়াজ

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০২:১৬:০৮ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬ ২৯ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজাদ জম্মু-কাশ্মীরের প্রথম ধাপের আইনসভা নির্বাচন নিয়ে পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো-জারদারির তোলা কারচুপির অভিযোগ প্রত্যাখ্যান করেছেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ও পিএমএল-এন নেত্রী মরিয়ম নওয়াজ। একটি ভিডিও বার্তায় তিনি পিপিপিকে ‘খোলা মনে’ নির্বাচনের ফলাফল মেনে নেওয়ার আহ্বান জানিয়ে বলেছেন, কেঁদে কোনো লাভ হবে না।

এর আগে মুজাফফরাবাদে এক দলীয় কর্মী সমাবেশে বক্তব্য দেওয়ার সময় আজাদ কাশ্মীরের বর্তমান পরিস্থিতিকে ‘গণতন্ত্র’ বলা যায় কি না তা নিয়ে প্রশ্ন তোলেন বিলাওয়াল ভুট্টো। তিনি দাবি করেন, জনগণের প্রত্যাশা ও ভোট অনুযায়ী পিপিপি প্রার্থীরাই সংখ্যাগরিষ্ঠ সমর্থন পেয়েছিলেন। এ সময় তিনি পিএমএল-এন এবং আজাদ কাশ্মীরের নির্বাচন নিয়ে তীব্র সমালোচনা করে বলেন, রাষ্ট্রকে এখন সিদ্ধান্ত নিতে হবে যে জাতীয় স্বার্থ বড় নাকি পিএমএল-এনের স্বার্থ।

অনানুষ্ঠানিক ও প্রাথমিক ফলাফল অনুযায়ী, আজাদ জম্মু-কাশ্মীর আইনসভা নির্বাচনের প্রথম ধাপে মিরপুর বিভাগের মোট ১৩টি আসনের মধ্যে পিএমএল-এন ৯টিতে জয় পেয়েছে। অন্যদিকে বিলাওয়ালের দল পিপিপি জয় পেয়েছে ৪টি আসনে।

এই ফলাফলের পর প্রকাশিত ভিডিও বার্তায় মরিয়ম নওয়াজ পিএমএল-এনের বিরুদ্ধে আনা কারচুপির অভিযোগ উড়িয়ে দিয়ে বলেন, তাদের প্রার্থীদের বিরুদ্ধে অনিয়মের কোনো প্রমাণ নেই। তিনি জোর দিয়ে বলেন, নির্বাচনের রায় রাষ্ট্র দেয় না, বরং জনগণ দেয়। মরিয়ম উল্টো অভিযোগ করে বলেন, যারা এখন কারচুপির কথা বলছেন, তারাই মূলত নির্বাচনী অনিয়মের সঙ্গে জড়িত ছিলেন। গণতন্ত্রকে শক্তিশালী করতে সব রাজনৈতিক দলেরই জনগণের রায় মেনে নেওয়া উচিত বলে তিনি মন্তব্য করেন।

পিপিপিকে নিজেদের পারফরম্যান্স মূল্যায়ন ও আত্মসমালোচনার পরামর্শ দিয়ে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী বলেন, সিন্ধু প্রদেশে টানা ১৭ বছর ধরে পিপিপি ক্ষমতায় রয়েছে। এই দীর্ঘ সময়ে প্রদেশটির পরিচ্ছন্নতা ব্যবস্থা, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং সড়ক অবকাঠামোর উন্নয়নে পিপিপি নেতৃত্বের আরও বেশি মনোযোগ দেওয়া উচিত ছিল বলে তিনি উল্লেখ করেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin

নিউজটি শেয়ার করুন

বিলাওয়ালকে ‘খোলা মনে’ পরাজয় মেনে নেওয়ার আহ্বান জানালেন মরিয়ম নওয়াজ

আপডেট সময় : ০২:১৬:০৮ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬