ঢাকা ১০:১৯ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পানামায় ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, ৯ দেশে সুনামি সতর্কতা মেসির বিদায়ী ম্যাচে আর্জেন্টিনার ফুটবলে নতুন তারা লিওনেল ফ্লোরেস মেঘনার তীব্র ভাঙনে চরম ঝুঁকিতে হাতিয়ার চেয়ারম্যান ঘাট মাছের আড়ত মানুষকে চূড়ান্ত ধ্বংসের মুখে ঠেলে দেয় যে সাতটি কবিরা গুনাহ মস্তিষ্কে টিউমার নিয়ে লড়াই, অভিনয়ে ফেরার অপেক্ষায় তানিয়া বৃষ্টি ভারতে ভোটার তালিকা যাচাই নিয়ে বিতর্ক ও দেশজুড়ে বিক্ষোভের ডাক ঢাকায় আজ আকাশ মেঘলাসহ হালকা বৃষ্টির পূর্বাভাস আইএফআইসি ব্যাংকে খেলাপি ঋণ বেড়ে ২৯ হাজার ৫৭২ কোটি টাকা কৌশলগত স্বার্থে তুরস্কের সঙ্গে সম্পর্ক বজায় রাখতে চায় ভারত ইরান যুদ্ধ শেষ হলেই তেলের দাম কমবে : ট্রাম্প

আফরোজা হত্যায় গাড়িচালকের মৃত্যুদণ্ড, অনলাইন জুয়ার দেনার বলি

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ১২:১৯:৫৬ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬ ২৬ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

প্রায় চার বছর আগে রাজধানীর মধ্য বাড্ডায় সেভেন সার্কেল বাংলাদেশ লিমিটেডের কর্মকর্তা আফরোজা সুলতানাকে হত্যার ঘটনায় গাড়িচালক হৃদয় বেপারী ওরফে হৃদয় মিঞাকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। বুধবার (২৯ জুলাই) ঢাকার তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ মোহাম্মদ মঈন চৌধুরী এই মামলার রায় ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের বেঞ্চ সহকারী গোলাম নবী।

মামলার বিবরণ থেকে জানা যায়, ভুক্তভোগী আফরোজা সুলতানা সেভেন সার্কেল বাংলাদেশ লিমিটেডের এমআইএস ডিপার্টমেন্টের ডেপুটি ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন। ২০২২ সালের ১৩ মার্চ মধ্য বাড্ডার নিজ ফ্ল্যাটে তাকে গলা কেটে হত্যা করা হয়। এই ঘটনার পরদিন নিহতের ভাই মো. আল মঞ্জিল বাদী হয়ে বাড্ডা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ডিবি গুলশান জোনের উপ-পরিদর্শক মো. রিপন উদ্দিন মামলাটি তদন্ত করেন।

তদন্ত প্রতিবেদনে ও সিসিটিভি ফুটেজ পর্যালোচনায় দেখা যায়, আসামি হৃদয় অনলাইন জুয়ায় আসক্ত হয়ে বিপুল পরিমাণ টাকা হেরে যান। সেই দেনা পরিশোধের উদ্দেশ্যে স্বর্ণালঙ্কার ছিনতাইয়ের পরিকল্পনা করেন তিনি। ঘটনার দিন আফরোজাকে একা পেয়ে চাকু দিয়ে গলা কেটে তাকে হত্যা করেন হৃদয়।

আসামির দেওয়া স্বীকারোক্তির ভিত্তিতে পুলিশ হত্যাকাণ্ডে ব্যবহৃত ৯ ইঞ্চি লম্বা রক্তমাখা একটি চাকু, ২২.০৪ গ্রাম ওজনের লুণ্ঠিত স্বর্ণালঙ্কার, রক্তমাখা টিস্যু পেপার এবং লুণ্ঠিত ৬০০ টাকাসহ ভ্যানিটি ব্যাগ উদ্ধার করে। এসব তথ্য-প্রমাণ ও সিসিটিভি ভিডিওর ভিত্তিতে আদালত এই রায় প্রদান করেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin

নিউজটি শেয়ার করুন

আফরোজা হত্যায় গাড়িচালকের মৃত্যুদণ্ড, অনলাইন জুয়ার দেনার বলি

আপডেট সময় : ১২:১৯:৫৬ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬