ঢাকা ০৫:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নির্যাতন করে স্বীকারোক্তি আদায়ের পর আজমুলের মৃত্যুতে গ্রেফতার ১ বার্লিন বিমানবন্দরে ড্রোন দেখা যাওয়ায় ফ্লাইট চলাচল বন্ধ সরকারি হাসপাতালের ১ কিলোমিটারের মধ্যে নতুন ক্লিনিক স্থাপনে নিষেধাজ্ঞা গোলান মালভূমি সিরিয়ারই থাকবে, জাতিসংঘে আল-শারার ঘোষণা ভোলায় এনসিপির কমিটি ঘোষণার পরপরই সাংগঠনিক সম্পাদকের পদত্যাগ এফবিআইয়ের হাজারো কর্মকর্তার সংবেদনশীল তথ্য চুরির দাবি হ্যাকারদের তেলুগু তারকা নানির ক্যারিয়ার, সম্পদ ও আসন্ন সিনেমার গল্প জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রক্রিয়া ও স্বচ্ছতা নিয়ে প্রশ্ন সৌন্দর্যের ভেতর ইতিহাসের শরীর: হেগেল ও মার্কসের নন্দনতত্ত্বের তুলনামূলক পাঠ আওয়ামী সন্ত্রাসীদের যেখানেই পাওয়া যাবে সেখানেই প্রতিহত করা হবে: এস এম জিলানী

শিক্ষা মন্ত্রণালয়ে চুরি: ২২ কম্পিউটারের হার্ডডিস্কসহ মূল্যবান সরঞ্জাম খোয়া

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ১০:০২:০০ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬ ২৯ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সচিবালয়ে অবস্থিত শিক্ষা মন্ত্রণালয়ে চুরির ঘটনা ঘটেছে। মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, গত ১৪ই জুন এবং ২৩শে জুলাই এই চুরির ঘটনাগুলো সংঘটিত হয়েছে। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে দেখা গেছে, একজন চোর মন্ত্রণালয়ের ২২টি কম্পিউটারের হার্ডডিস্কসহ মূল্যবান সরঞ্জাম নিয়ে গেছে।

মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের ১৭ তলা থেকে ২২টি কম্পিউটারের হার্ডডিস্ক খুঁজে পাওয়া যাচ্ছে না। হার্ডডিস্ক ছাড়াও কম্পিউটার থেকে প্রসেসর, র‌্যাম এবং প্রিন্টারসহ অফিসের বিভিন্ন মালামাল যেমন কাপ, পিরিচ ও ফ্লাক্স চুরি হয়েছে।

মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, কীভাবে হার্ডডিস্কগুলো খুলে নিয়ে যাওয়া হলো, তা চিহ্নিত করার চেষ্টা চলছে। এ ঘটনায় রোববার শাহবাগ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে এবং পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে। জিডিতে উল্লেখ করা হয়েছে যে, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সংশ্লিষ্ট কক্ষের চাবি মো. মাহাবুব হোসেনের কাছে থাকে। চুরির এই ঘটনার প্রেক্ষিতে খুব শীঘ্রই একটি তদন্ত কমিটি গঠন করা হবে বলেও জানানো হয়েছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin

নিউজটি শেয়ার করুন

শিক্ষা মন্ত্রণালয়ে চুরি: ২২ কম্পিউটারের হার্ডডিস্কসহ মূল্যবান সরঞ্জাম খোয়া

আপডেট সময় : ১০:০২:০০ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬