ঢাকা ১২:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জমি ছাড়ার নোটিশে দিশেহারা নাটোরের দিনমজুরের কলেজপড়ুয়া তিন মেয়ে মক্কা প্রতিরক্ষা জোটের প্রথম মহাসচিব হলেন নোমান মাহমুদ হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসেবে শপথ নিলেন দেবাশীষ রায় চৌধুরী বরিশাল বিশ্ববিদ্যালয়ে ব্রাহ্মণবাড়িয়া ছাত্র কল্যাণ পরিষদের নবীনবরণ ও বিদায় কুমিল্লায় কিশোর গ্যাং দমনে একরাতে ৬২৪ জন আটক বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ের সব কমিটি পুনর্গঠনের নির্দেশ প্রধানমন্ত্রীর কার্যালয়ের দেশের বাজারে ফের বাড়ল স্বর্ণের দাম বিশ্ববাজারে স্বর্ণ ও রুপার দামে বড় পতন এআই-এর যুগেও নিজের অবস্থানে অনড় ‘লিপস্টিক কিং’ লি জিয়াকি টেকনাফে কাউন্সিলর একরামুল হত্যা: শেখ হাসিনাসহ ১১ জনের শুনানি আজ

চাকরির পেছনে না ছুটে কৃষিভিত্তিক শিল্প গড়ার আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৪:৩৩:২৪ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬ ২৭ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

তরুণদের শুধু চাকরির পেছনে না ছুটে কৃষিভিত্তিক শিল্প, অ্যাগ্রো বিজনেস এবং উদ্ভাবনী কৃষি উদ্যোগের মাধ্যমে নিজেদের উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী। তিনি বলেন, দেশের কৃষি খাতের বিশাল সম্ভাবনাকে কাজে লাগিয়ে যুবসমাজ যদি উদ্যোক্তা হিসেবে আত্মপ্রকাশ করে, তবে তা নতুন কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

রোববার রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে (শেকৃবি) নতুন ভর্তি হওয়া শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রামে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। তিনি উল্লেখ করেন, কৃষিতে পড়াশোনা করার অর্থ এই নয় যে সবাইকে কেবল সরকারি চাকরির পেছনে ছুটতে হবে। বরং কৃষিসংশ্লিষ্ট ব্যবসা, শিল্প ও প্রযুক্তিনির্ভর উদ্যোগের মাধ্যমে নিজেদের কর্মসংস্থানের পাশাপাশি অন্যদের জন্যও কাজের সুযোগ তৈরি করতে হবে।

মন্ত্রী আরও বলেন, শিক্ষিত তরুণদের জন্য উপযুক্ত কর্মসংস্থান তৈরি করা বর্তমান সময়ের একটি বড় চ্যালেঞ্জ। এ জন্য শুধু ডিগ্রি অর্জনের মধ্যে সীমাবদ্ধ না থেকে শিক্ষার্থীদের দক্ষতা, সৃজনশীলতা ও উদ্ভাবনী চিন্তার বিকাশ ঘটাতে হবে। একই সঙ্গে দেশের কৃষিখাতকে আরও আধুনিক, উৎপাদনশীল ও প্রযুক্তিনির্ভর করার ওপর তিনি গুরুত্বারোপ করেন।

দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার তাগিদ দিয়ে স্থানীয় সরকার মন্ত্রী বলেন, কৃষি গবেষণায় সরকারি-বেসরকারি বিনিয়োগ বৃদ্ধি করা এবং আধুনিক প্রযুক্তি সরাসরি প্রান্তিক কৃষকদের কাছে পৌঁছে দেওয়া জরুরি। কৃষির সার্বিক উন্নয়নে শিক্ষার্থী, শিক্ষক, গবেষক এবং মাঠপর্যায়ের কৃষকদের সম্মিলিত ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে তিনি মনে করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা ড. মাহ্দী আমিন বলেন, বাংলাদেশের সামগ্রিক কৃষি উৎপাদন বৃদ্ধি এবং গবেষণার ক্ষেত্রে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের অবদান অনস্বীকার্য। দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করার লক্ষ্য অর্জনে এই বিশ্ববিদ্যালয়ের নবীন শিক্ষার্থীরা আগামী দিনে অগ্রণী ভূমিকা পালন করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

শেকৃবির উপাচার্য ড. মোঃ আব্দুল লতিফের সভাপতিত্বে আয়োজিত এই ওরিয়েন্টেশন অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিছুর রহমান এবং সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সানজিদা ইসলাম তুলি উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের শিক্ষক, কর্মকর্তা, নবীন শিক্ষার্থী ও আমন্ত্রিত অতিথিরা অংশ নেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh

নিউজটি শেয়ার করুন

চাকরির পেছনে না ছুটে কৃষিভিত্তিক শিল্প গড়ার আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর

আপডেট সময় : ০৪:৩৩:২৪ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬