ঢাকা ০৫:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নির্যাতন করে স্বীকারোক্তি আদায়ের পর আজমুলের মৃত্যুতে গ্রেফতার ১ বার্লিন বিমানবন্দরে ড্রোন দেখা যাওয়ায় ফ্লাইট চলাচল বন্ধ সরকারি হাসপাতালের ১ কিলোমিটারের মধ্যে নতুন ক্লিনিক স্থাপনে নিষেধাজ্ঞা গোলান মালভূমি সিরিয়ারই থাকবে, জাতিসংঘে আল-শারার ঘোষণা ভোলায় এনসিপির কমিটি ঘোষণার পরপরই সাংগঠনিক সম্পাদকের পদত্যাগ এফবিআইয়ের হাজারো কর্মকর্তার সংবেদনশীল তথ্য চুরির দাবি হ্যাকারদের তেলুগু তারকা নানির ক্যারিয়ার, সম্পদ ও আসন্ন সিনেমার গল্প জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রক্রিয়া ও স্বচ্ছতা নিয়ে প্রশ্ন সৌন্দর্যের ভেতর ইতিহাসের শরীর: হেগেল ও মার্কসের নন্দনতত্ত্বের তুলনামূলক পাঠ আওয়ামী সন্ত্রাসীদের যেখানেই পাওয়া যাবে সেখানেই প্রতিহত করা হবে: এস এম জিলানী

সাবেক প্রেসিডেন্ট সাহাবুদ্দিনের দুর্নীতির অভিযোগ পর্যালোচনা করছে সরকার

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৪:৩২:০৪ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬ ২৩ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সদ্য সাবেক প্রেসিডেন্ট মো. সাহাবুদ্দিনের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান এবং ইসলামী ব্যাংকের পরিচালক থাকাকালে উত্থাপিত বিভিন্ন দুর্নীতির অভিযোগ সরকার অত্যন্ত গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করছে। রোববার দুপুরে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির আয়োজনে নবীন আইনজীবীদের বরণ ও প্রশিক্ষণ কর্মশালা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান এ তথ্য জানান।

আইনমন্ত্রী জানান, বর্তমানে অভিযোগগুলোর সত্যতা যাচাইয়ের কাজ চলছে। তদন্ত প্রক্রিয়া শেষে জনস্বার্থকে প্রাধান্য দিয়ে আইন অনুযায়ী পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি আরও বলেন, সরকার কোনো ব্যক্তির প্রতি অবিচার করতে চায় না। তদন্তে অভিযোগের প্রমাণ পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

নতুন প্রেসিডেন্ট নির্বাচন প্রসঙ্গে আইনমন্ত্রী বলেন, এ বিষয়ে সরকার সাংবিধানিক প্রক্রিয়াই অনুসরণ করবে এবং সংবিধানের বিধান অনুযায়ীই পরবর্তী কার্যক্রম পরিচালিত হবে। তিনি আরও বলেন, আমরা একদিকে যেমন জনদাবিকে গুরুত্ব দেব, একইসাথে আমরা চাইব না কেউ অন্যায়ের শিকার হোক। সুতরাং বিষয়টি পরীক্ষা-নিরীক্ষা করে সরকার যথাসময়ে করণীয় নির্ধারণ করবে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin

নিউজটি শেয়ার করুন

সাবেক প্রেসিডেন্ট সাহাবুদ্দিনের দুর্নীতির অভিযোগ পর্যালোচনা করছে সরকার

আপডেট সময় : ০৪:৩২:০৪ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬