ঢাকা ০৩:৪১ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামায়াত ফেরেশতাদের দল নয়, ভুলত্রুটি হতে পারে: ডা. শফিকুর রহমান মির্জাপুরে পাচারের সময় অর্ধশতাধিক শাল-গজারি গাছ জব্দ রাষ্ট্রপতির পদত্যাগের সব প্রস্তুতি সম্পন্ন বাজার আধিপত্য বিস্তারের অভিযোগে গুগলকে ১০০ কোটি ডলার জরিমানা করল ইইউ ২৬ দিন পর অনশন ভাঙলেন পরিবেশ-কর্মী সোনম ওয়াংচুক সরকারের সঙ্গে আলোচনায় বসছে আন্দোলনকারীরা, রাজপথেও থাকছে বিক্ষোভ এআই নিয়ে ইলন মাস্কের দুই কূটাভাস ও এক স্ববিরোধী আচরণ বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার হার নিয়ে যত অদ্ভুত ষড়যন্ত্রতত্ত্ব পাবনায় সহকারী খাদ্য পরিদর্শকের ১০ বছরের কারাদণ্ড বিশ্বকাপ শেষে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন নেইমার-নয়্যারসহ একঝাঁক তারকা

রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যুতে যা বললেন স্পিকার হাফিজ উদ্দিন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:১৬:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ ৫ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
print news

রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জনের মধ্যে থাইল্যান্ডে ব্যক্তিগত সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। শুক্রবার (২৪ জুলাই) সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি জানান, গত এক সপ্তাহ বিদেশে থাকায় রাষ্ট্রপতির পদত্যাগ বা এ সংক্রান্ত কোনো সিদ্ধান্ত সম্পর্কে তিনি অবগত নন।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্পিকার বলেন, আপনারা যেমন শুনেছেন, আমিও তেমনই শুনেছি। বিষয়টি সম্পর্কে তার কাছে কোনো তথ্য নেই। তিনি মূলত চিকিৎসা ও নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য ব্যাংককে গিয়েছিলেন। নির্ধারিত সময়ের আগেই সব পরীক্ষা-নিরীক্ষা শেষ হওয়ায় তিনি দুদিন আগেই দেশে ফিরে এসেছেন বলে জানান। তিনি আশা প্রকাশ করেন, দেশে ফিরে আসার পর এখন তিনি বিষয়গুলো সম্পর্কে জানতে পারবেন।

এই পরিস্থিতিতে সাংবিধানিক প্রক্রিয়ার বিষয়ে স্পিকার ব্যাখ্যা দিয়ে বলেন, রাষ্ট্রপতি পদত্যাগ করতে চাইলে তাকে স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিতে হবে। সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির পদ শূন্য হলে ৯০ দিনের মধ্যে জাতীয় সংসদ নতুন রাষ্ট্রপতি নির্বাচন করবে।

অন্তর্বর্তী সময়ের দায়িত্ব পালনের ক্ষেত্রে সংবিধানের বিধান তুলে ধরে স্পিকার আরও বলেন, রাষ্ট্রপতির পদ শূন্য হলে বা তিনি পদত্যাগ করলে স্পিকার অস্থায়ী রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেন। এরপর নির্ধারিত সময়ের মধ্যে সংসদের মাধ্যমে নতুন রাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়া সম্পন্ন করতে হয়।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Jugantor

নিউজটি শেয়ার করুন

রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যুতে যা বললেন স্পিকার হাফিজ উদ্দিন

আপডেট সময় : ০২:১৬:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬