ঢাকা ১০:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
টেকনাফে কাউন্সিলর একরামুল হত্যা: শেখ হাসিনাসহ ১১ জনের শুনানি আজ যুক্তরাষ্ট্রে শি জিনপিংকে লাল গালিচা অভ্যর্থনা, আলোচনায় বাণিজ্যসহ নানা ইস্যু টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে শীর্ষে পাকিস্তানের আবরার, পেছনে ফেললেন রশিদকে টানা সাত দিন কমল বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম মহানবী (সা.)-এর ইনসাফ: মানবজাতির জন্য অনুপম আদর্শ মুকসুদপুরে পৃথক স্থান থেকে নারীসহ দুইজনের মরদেহ উদ্ধার ইউপি নির্বাচনে প্রার্থীদের জামানত ৫ গুণ বাড়ালো ইসি মেসির বিদায়ী ম্যাচের টিকিট বিক্রির নতুন সময়সূচি ঘোষণা নোয়াখালীতে নিম্নমানের সেতু নির্মাণ, দুই প্রকৌশলীর কৈফিয়ত তলব নীলফামারীর কিশোরগঞ্জে আগাম আলু চাষে ভাগ্য বদলের স্বপ্ন

ভিডিও ফাঁসের জেরে চালককে হত্যাচেষ্টা, এমপি গাজী নজরুলের বিরুদ্ধে মামলা

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ১০:১৭:৫৯ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬ ৩৩ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

এক তরুণীর সঙ্গে ব্যক্তিগত মুহূর্তের ভিডিও ফাঁসের জেরে নিজের গাড়িচালককে মারধর ও শ্বাসরোধে হত্যাচেষ্টার অভিযোগে সাতক্ষীরা-৪ (শ্যামনগর) আসনের সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে মামলা হয়েছে। গতকাল মঙ্গলবার ঢাকার পল্লবী থানায় মামলাটি দায়ের করেন ভুক্তভোগী গাড়িচালক ওবায়দুল রহমান। মামলায় গাজী নজরুল ছাড়াও আরও চারজনকে আসামি করা হয়েছে। অন্য আসামিরা হলেন—মাসুম বিল্লাহ, মোতাসসিম বিল্লাহ, আমিনুর রহমান ও রাকিবুল হাসান।

মামলা দায়েরের পরপরই এজাহারনামীয় আসামি আমিনুর রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বুধবার তাকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা ও ডিবি পুলিশের পল্লবী জোনাল টিমের উপপরিদর্শক (এসআই) রাকিবুল হুদা। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল উদ্দীন তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন এবং আগামী ২৪ আগস্টের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন প্রসিকিউশন পুলিশের এসআই সাইফুল ইসলাম।

মামলার এজাহারে ওবায়দুল রহমান উল্লেখ করেন, তিনি পল্লবীর কালশী এলাকার ‘রোজগার্ডেন টাওয়ারে’ বোনের বাসায় থাকতেন এবং এমপি গাজী নজরুলের ব্যক্তিগত গাড়ি চালাতেন। আত্মীয়তার সূত্রে ওই বাসায় যাতায়াত করার একপর্যায়ে ওবায়দুরের ভাগ্নির সঙ্গে অনৈতিক সম্পর্কে জড়িয়ে পড়েন এমপি গাজী নজরুল। বিষয়টি টের পেয়ে ওবায়দুল তার পরিবারকে জানান এবং এমপিকে এ ধরনের সম্পর্ক থেকে বিরত থাকার অনুরোধ করেন। এতে ক্ষিপ্ত হয়ে গাজী নজরুল তাকে প্রাণনাশের হুমকি দেন।

এজাহারে আরও বলা হয়, সম্প্রতি মগবাজারের একটি চক্র তাদের কিছু অপ্রীতিকর ভিডিও সংগ্রহ করে এমপিকে ব্ল্যাকমেইল করতে থাকে। এতে গাজী নজরুলের ধারণা হয় যে, ওবায়দুলই গোপন ভিডিও ধারণ করে সংবাদমাধ্যম ও ওই চক্রের হাতে তুলে দিয়েছেন। এই বিরোধের জেরে গত ১৪ জুলাই বেলা ১১টার দিকে আসামি আমিনুর রহমান কৌশলে ওবায়দুলকে তাদের বাসার ড্রয়িংরুমে ডেকে নেন। সেখানে অন্য আসামিরা মিলে তাকে লাঠি দিয়ে এলোপাতাড়ি মারধর করেন। একপর্যায়ে আমিনুর ফ্লোরে ফেলে ওবায়দুলকে গলা টিপে শ্বাসরোধে হত্যার চেষ্টা চালান। এ সময় ওবায়দুরের মা ও ছোট বোন এগিয়ে এসে চিৎকার শুরু করলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে আহত অবস্থায় তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। এরপরও আসামিরা তাকে যেখানে পাবে সেখানেই হত্যার হুমকি দিতে থাকে।

এদিকে নৈতিক স্খলনের প্রমাণ পাওয়ায় আজ বুধবার গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এর আগে গত সোমবার রাতে এক তরুণীর সঙ্গে তার আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। যদিও এমপির সমর্থকদের দাবি, ভিডিওটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি। তবে গাজী নজরুল দাবি করেছেন, ওই তরুণী তার দ্বিতীয় স্ত্রী এবং গত ১৭ জুন প্রথম স্ত্রীর উপস্থিতিতেই তাদের বিয়ে হয়েছে। প্রথম স্ত্রী ও তরুণীর বাবাও এই দাবির পক্ষে বক্তব্য দিয়েছেন। কিন্তু ওই তরুণীর একটি জীবনবৃত্তান্তে দেখা যায়, গত ২২ জুন তাকে চাকরির জন্য সুপারিশ করেছেন গাজী নজরুল, যেখানে তরুণীর বৈবাহিক অবস্থা ‘অবিবাহিত’ লেখা রয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্ট কাজী বাকী বিল্লাহ সাংবাদিকদের জানান, গতকাল মঙ্গলবারই তাদের কাবিননামা তৈরি করা হয়েছে এবং এমপি তাকে ১৭ জুনের তারিখ দিতে বলেছিলেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Amader Shomoy

নিউজটি শেয়ার করুন

ভিডিও ফাঁসের জেরে চালককে হত্যাচেষ্টা, এমপি গাজী নজরুলের বিরুদ্ধে মামলা

আপডেট সময় : ১০:১৭:৫৯ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬