ঢাকা ০১:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইরানের নেতৃত্ব নিয়ে বেশি বাড়াবাড়ি করে ফেলেছি: ডনাল্ড ট্রাম্প ডারবান টেস্টের শেষ দিনে জয়ের সুবাস পাচ্ছে অস্ট্রেলিয়া কটিয়াদীতে ১০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি কাশেম মিয়া গ্রেপ্তার ইউপি নির্বাচন: বিএনপির সামনে তৃণমূল সামলানোর বড় পরীক্ষা সৌদি আরবে হুতি হামলা: শাহজালাল থেকে ৬১ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ৯২৬৯ যাত্রী প্রবাসীদের সংকট সমাধানে বিশেষ আদালত গঠনের পরিকল্পনা সরকারের সংবিধান ও গণতন্ত্রের হত্যাকারীদের বিরুদ্ধে সবাই রুখে দাঁড়াবে: রাহুল গান্ধী ১২ কোটি মানুষ রক্তদানে সক্ষম, তবুও কেন দেশে রক্তের সংকট? হুতিদের হামলার মুখে প্রাসাদ বদলাচ্ছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ৩৪ কোটি টাকার ম্যাটস এখন নেশাখোরদের আস্তানা, ৪ বছর ধরে পরিত্যক্ত

লক্ষ্মীপুরে চুরির অভিযোগে কিশোরকে বেঁধে মারধর, আটক ২

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০১:১০:৪৪ পূর্বাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬ ৯ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার দিঘলদি গ্রামের ১৭ বছর বয়সী কিশোর শান্ত মজুমদারকে চুরির অভিযোগে হাত-পা বেঁধে অমানবিক নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। নির্যাতনের ঘটনার ১ মিনিট ৩২ সেকেন্ডের একটি ভিডিও ফুটেজ সম্প্রতি ফেসবুকে ছড়িয়ে পড়লে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। ভিডিওটিতে দেখা যায়, হাত বাঁধা অবস্থায় ওই কিশোরকে কয়েকজন মিলে লাঠি দিয়ে মারধর করছেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গত কয়েক দিন ধরে কেওড়াডুগি এলাকায় বিভিন্ন জিনিসপত্র চুরির ঘটনা ঘটে আসছিল। এর জের ধরে শান্ত মজুমদারকে আটক করে তার ভাই অন্তর মজুমদারসহ স্থানীয় কয়েকজন যুবক লাঠি দিয়ে মারধর করে। কেওড়াডুগি গ্রামের বাসিন্দাদের দাবি, প্রায় এক মাস আগে হায়দরগঞ্জ বাজারের পাশের ওই গ্রামে চুরির ঘটনার সাথে শান্ত জড়িত থাকতে পারে—এমন সন্দেহে তাকে আটক করা হয়েছিল।

নির্যাতনের শিকার কিশোর শান্ত মুঠোফোনে জানায়, সে কোনো চুরির সঙ্গে জড়িত নয়। তার ভাষ্যমতে, কোনো কারণ ছাড়াই কেবল সন্দেহের বশে তাকে বেঁধে মারধর করা হয়েছে এবং সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিয়ে তাকে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করা হচ্ছে।

ঘটনার পরিপ্রেক্ষিতে শনিবার সন্ধ্যায় রাকিব হোসেন ও কাইয়ুম নামে দুই কিশোরকে আটক করেছে পুলিশ। রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দীন ভূঁইয়া জানান, হাত বেঁধে মারধরের ভিডিওটি প্রশাসনের নজরে আসার পর পুলিশ ব্যবস্থা গ্রহণ করেছে। আটককৃতদের থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে তিনি নিশ্চিত করেছেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh

নিউজটি শেয়ার করুন

লক্ষ্মীপুরে চুরির অভিযোগে কিশোরকে বেঁধে মারধর, আটক ২

আপডেট সময় : ০১:১০:৪৪ পূর্বাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬