ঢাকা ০২:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
১০টি উড়োজাহাজ কিনতে এয়ারবাসের সাথে বিমান বাংলাদেশের চুক্তি সই মতিঝিলের আলোচিত বাংলার বাণী ভবন এখন প্রতিমন্ত্রীর কব্জায় সৌদির দুই বিমানবন্দরে হুতি হামলা, নিহত ৩ ও আহত ৩৬ বগুড়ায় কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য: পাঁচ মাসে ৩৯ খুন ভুল করে নাটোর স্টেশনে নেমে ল্যাপটপ ও ক্যামেরা হারালেন জার্মান পর্যটক যশোরে স্বেচ্ছাসেবক দল নেতার ওপর হামলা, পাঁচ দিনেও অধরা আসামিরা রাঙ্গামাটিতে ছাত্রলীগের সাবেক নেতাসহ ১১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ সবার কল্যাণে সরকার কাজ করছে : প্রধানমন্ত্রী এয়ারবাস থেকে ১০ উড়োজাহাজ কিনবে বিমান বাংলাদেশ এয়ারলাইনস কটিয়াদীতে ‘মেয়েধরা’ সন্দেহে নারীকে গণপিটুনি, উদ্ধার শিশু

ডিসেম্বরে কোনো অপশক্তি অস্থিরতা তৈরি করতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ১২:২৮:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬ ১১ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ডিসেম্বর মাসে দেশে কোনো অপশক্তি অস্থিরতা সৃষ্টি করতে পারবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বৃহস্পতিবার রাজধানীর তেজগাঁওয়ে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর নতুন সদর দপ্তরের ‘শুভারম্ভ ফলক’ উন্মোচন অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ডিসেম্বরকেন্দ্রিক অস্থিরতার আশঙ্কা নিয়ে করা এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ডিসেম্বর আমাদের বিজয়ের মাস। তিনি দৃঢ়তার সঙ্গে উল্লেখ করেন, ডিসেম্বরে কোনো অপশক্তি দেশে অস্থিরতা সৃষ্টি করতে পারবে বলে তিনি বিশ্বাস করেন না।

অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী আনসার বাহিনীর নতুন সদর দপ্তর নিয়ে পরিকল্পনার কথা জানান। তিনি বলেন, বাহিনীর দীর্ঘদিনের আকাঙ্ক্ষা পূরণে গণপূর্ত মন্ত্রণালয়ের পক্ষ থেকে তেজগাঁওয়ে ৩ দশমিক ৪৫ একর বা প্রায় ১১ বিঘা জমি বরাদ্দ দেওয়া হয়েছে। খিলগাঁওয়ের বর্তমান জায়গায় বড় বাহিনীর সংকুলান না হওয়ায় সদর দপ্তরটি এখানে স্থানান্তর করা হবে। নতুন সদর দপ্তরে নিয়মিত ব্যাটালিয়নের সদস্যদের জন্য ডরমেটরি ও ব্যারাকসহ প্রয়োজনীয় সুযোগ-সুবিধা গড়ে তোলা হবে।

সালাহউদ্দিন আহমদ জানান, দেশে বর্তমানে প্রায় ২০ হাজার আনসার ব্যাটালিয়ন সদস্য এবং প্রায় ৬০ হাজার অঙ্গীভূত আনসার সদস্য রয়েছেন। এ ছাড়া ভিডিপির ৩৫ হাজার দলনেতার অধীনে প্রায় ৬০ লাখ প্রশিক্ষিত জনশক্তি রয়েছে।

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মন্ত্রী বলেন, পুলিশ, আনসার ব্যাটালিয়ন, বিজিবি, এসআরবি ও অন্যান্য সংস্থাকে নিয়ে সমন্বিতভাবে অভিযান পরিচালনার পরিকল্পনা রয়েছে। সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদক দমনে এই সমন্বিত উদ্যোগ আরও জোরদার করা হবে। তিনি আরও জানান, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো কোনো সদস্যের দায়িত্বে অবহেলার বিষয়টি নজরে এসেছে। এসব ঘটনায় তদন্ত সাপেক্ষে বিভাগীয় ও আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। অপরাধ প্রমাণিত হলে প্রত্যাহার ছাড়াও সংশ্লিষ্টদের বিরুদ্ধে ফৌজদারি মামলা করা হচ্ছে। সরকার আনসার ব্যাটালিয়ন সদস্যদের আর্থিক সহযোগিতা ও দাবি-দাওয়া পর্যায়ক্রমে পূরণের চেষ্টা করছে বলেও তিনি জানান।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Ei Din

নিউজটি শেয়ার করুন

ডিসেম্বরে কোনো অপশক্তি অস্থিরতা তৈরি করতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট সময় : ১২:২৮:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬