ঢাকা ০৩:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সৌদিগামী ১০৩ ফ্লাইট ব্যাহত, ভোগান্তিতে ১৫ হাজার ৭৭৯ যাত্রী খালি পেটে শিঙাড়া খেলে যেসব স্বাস্থ্যঝুঁকি হতে পারে পেশোয়ারে স্কুল ভবন ধসে শিক্ষার্থী ও শিক্ষকসহ নিহত ২১ প্রাথমিক গণিত শিক্ষায় এআই প্রযুক্তির কার্যকারিতা নিয়ে ডাচ গবেষকদের গবেষণা পার্বত্য চট্টগ্রামের উন্নয়নে সুশাসন ও স্বচ্ছতার ওপর জোর দিলেন প্রতিমন্ত্রী কলাপাড়ায় বাবার পাশে ঘুমানো ১০ মাস বয়সি শিশু নিখোঁজ উত্তরায় পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ প্রত্যাহার, স্বাভাবিক যান চলাচল দিল্লিতে বিক্ষোভকারীদের ওপর পুলিশি নির্যাতনের ভয়াবহ অভিযোগ সারের ডিলার নিয়োগে দুর্নীতির অভিযোগ, তদন্ত দাবি জামায়াতের সিরাজগঞ্জে ৪০০ গ্যাস সিলিন্ডার লুটের ঘটনায় গ্রেফতার ৩

দুর্গাপূজায় ছুটি বাড়ল এক দিন, বাড়ল ধর্মীয় অনুদান

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৫:৩৬:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬ ২০ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শারদীয় দুর্গাপূজা ও বৌদ্ধ সম্প্রদায়ের ধর্মীয় উৎসব উপলক্ষে অনুদান বাড়ানোর পাশাপাশি দুর্গাপূজার ছুটি এক দিন বাড়িয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্র জানিয়েছে, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট দুর্গাপূজার জন্য চার কোটি টাকা অনুদান চেয়েছিল, তবে প্রধানমন্ত্রীর বিশেষ বিবেচনায় তা বাড়িয়ে পাঁচ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। একইভাবে বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের কঠিন চীবর দান অনুষ্ঠানের জন্য চাহিদার চেয়ে এক কোটি টাকা বেশি অর্থাৎ তিন কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।

ছুটির বিষয়ে সরকারি তালিকা অনুযায়ী, আগামী ২০ অক্টোবর মঙ্গলবার নবমী উপলক্ষে নির্বাহী আদেশে এবং ২১ অক্টোবর বুধবার বিজয়া দশমীতে সাধারণ ছুটি ছিল। ২২ অক্টোবর বৃহস্পতিবার অফিস-আজালত খোলার কথা থাকলেও প্রধানমন্ত্রী বিশেষ সিদ্ধান্তে ওই দিনও নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করেছেন। এরপর ২৩ ও ২৪ অক্টোবর শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় সরকারি চাকরিজীবীরা এবার টানা পাঁচ দিন ছুটি উপভোগ করবেন।

ছুটির দিনে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান সাধারণত বন্ধ থাকলেও বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী বিশেষ সেবা চালু থাকতে পারে। এছাড়া জরুরি সেবা হিসেবে হাসপাতাল, পুলিশ, ফায়ার সার্ভিস, বিদ্যুৎ, গ্যাস ও পানি সরবরাহ ব্যবস্থা এবং গণমাধ্যমের কর্মীরা ছুটির দিনেও দায়িত্ব পালন করবেন।

প্রধানমন্ত্রীর এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে তার বিশেষ সহকারী বিজন কান্তি সরকার বলেন, প্রধানমন্ত্রী এক দিন ছুটি বাড়ালেও কার্যত পাঁচ দিনের ছুটি পাওয়া যাচ্ছে, যা উৎসবকে আরও আনন্দদায়ক করবে। তিনি আরও বলেন, প্রস্তাবের চেয়ে বেশি অনুদান প্রদান সব সম্প্রদায়ের প্রতি প্রধানমন্ত্রীর সদয় ও ইতিবাচক দৃষ্টিভঙ্গির বহিঃপ্রকাশ।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Prothom Alo

নিউজটি শেয়ার করুন

দুর্গাপূজায় ছুটি বাড়ল এক দিন, বাড়ল ধর্মীয় অনুদান

আপডেট সময় : ০৫:৩৬:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬