ঢাকা ০১:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশ অশিক্ষিত ও চাঁদাবাজে ভরে গেছে: ক্ষুব্ধ সাদিয়া আয়মান এশিয়ান গেমসে চীনের একচেটিয়া দাপট, তলানিতে বাংলাদেশ সরকারকে ভূতে ধরেছে, ফ্যাসিবাদ কায়েমের চেষ্টা চলছে: ইবি শিবির সেক্রেটারি সিরাজগঞ্জে গরু চুরি ঠেকাতে সড়কে বাঁশের ব্যারিকেড ও পুলিশের টহল কানেত্তির অনন্য সাহিত্যদর্শন ও কাফকার চিঠির অন্তরাল চাঁদপুরে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৩৭০, মুচলেকায় মুক্তি ৩৫৫ জনের মিরপুরে রাড্ডায় তাণ্ডব: ওসি প্রত্যাহার, নির্দেশদাতারা অধরা যুক্তরাজ্যে মার্কিন বিমানঘাঁটির কাছে গ্রেপ্তার ৫, সরানো হলো ৮৫ পরিবার শরৎ কাল কবিতা ৩২ দলের অংশগ্রহণে বনানীতে সম্পন্ন হলো বাপাউবো ব্যাডমিন্টন টুর্নামেন্ট

নোট অব ডিসেন্টসহ জুলাই সনদ বাস্তবায়নের ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৭:৪৪:৪২ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬ ৮ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জুলাই জাতীয় সনদে স্বাক্ষরকারী রাজনৈতিক দলগুলোর বিভিন্ন বিষয়ে থাকা নোট অব ডিসেন্টসহ সনদটি অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী ও সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ সংসদীয় কমিটির সভাপতি সালাহউদ্দিন আহমদ। রোববার বিকেলে জাতীয় সংসদের মিডিয়া সেন্টারে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা জানান। বিশেষ কমিটির দ্বিতীয় বৈঠকের পর তিনি বলেন, দ্রুত রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা শেষ করে সংবিধান সংশোধনী বিল সংসদে উপস্থাপনের উদ্যোগ নেওয়া হচ্ছে।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, সনদে স্বাক্ষরকারী ২৬টি রাজনৈতিক দল ও জোটকে আমন্ত্রণ জানানো হয়েছিল, যার মধ্যে ১৭টি দল বিভিন্নভাবে অংশ নিয়েছে। এর মধ্যে ১৫টি দলের প্রতিনিধিরা সরাসরি বৈঠকে উপস্থিত ছিলেন, একটি দল লিখিত বক্তব্য দিয়েছে এবং একটি দলের প্রতিনিধি অসুস্থতার কারণে আসতে পারেননি। তিনি আরও জানান, সনদের বাইরে জাতীয় জীবনের জন্য গুরুত্বপূর্ণ কোনো পরিপূরক প্রস্তাব এলে তাও বিবেচনা করা হবে, তবে সংস্কার কমিশনের পুরনো প্রস্তাব নতুন করে আনলে প্রক্রিয়া জটিল হতে পারে।

সালাহউদ্দিন আহমদ বলেন, সংবিধান, নির্বাচন ও বিচারব্যবস্থা, জনপ্রশাসন, পুলিশ এবং দুর্নীতি দমনসহ বিভিন্ন ক্ষেত্রে কাঠামোগত পরিবর্তনের বিষয়ে দলগুলোর মধ্যে যে ঐকমত্য হয়েছে, সনদে তার প্রতিফলন রয়েছে। এর কিছু বিষয় সংবিধান সংশোধন এবং কিছু বিষয় আইন বা নির্বাহী আদেশের মাধ্যমে বাস্তবায়নযোগ্য। এছাড়া উচ্চকক্ষ গঠনের পদ্ধতি নিয়ে বিভিন্ন দলের ভিন্নমত থাকলেও আলোচনার মাধ্যমে তা বিবেচনা করা হবে বলে তিনি উল্লেখ করেন।

বিএনপি সংখ্যাগরিষ্ঠতার কারণে এই সনদ বাস্তবায়ন করতে চায় না—এমন প্রচারণাকে সম্পূর্ণ অসত্য বলে অভিহিত করেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি জানান, বিশেষ কমিটির কাজ দ্রুত এগিয়ে নিতে প্রতি সপ্তাহে অন্তত একটি বৈঠক করার পরিকল্পনা রয়েছে এবং ডিসেম্বরের মধ্যে আলোচনা শেষ করে সংসদে প্রতিবেদন উপস্থাপনের লক্ষ্য নিয়ে তারা কাজ করছেন। এছাড়া, সনদে স্বাক্ষর করেনি এমন রাজনৈতিক দলগুলোও আলোচনায় অংশ নিতে চাইলে তাদের জন্য সুযোগ উন্মুক্ত রয়েছে বলে তিনি জানান।

রোববার (২০ সেপ্টেম্বর) বিকেলে জাতীয় সংসদের মিডিয়া সেন্টারে বিশেষ কমিটির দ্বিতীয় বৈঠক শেষে প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

উচ্চকক্ষ গঠনের উদাহরণ দিয়ে তিনি বলেন, ১০০ সদস্যের উচ্চকক্ষ গঠনের পদ্ধতি নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে ভিন্নমত রয়েছে। কেউ জাতীয় সংসদ নির্বাচনে পাওয়া আসনের অনুপাতে, আবার কেউ মোট ভোটের আনুপাতিক হারে উচ্চকক্ষ গঠনের প্রস্তাব দিয়েছে। এসব বিষয়ও আলোচনার মাধ্যমে বিবেচনা করা হবে বলে জানান তিনি।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Alokito Bangladesh

নিউজটি শেয়ার করুন

নোট অব ডিসেন্টসহ জুলাই সনদ বাস্তবায়নের ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর

আপডেট সময় : ০৭:৪৪:৪২ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬