মৃত্যুদণ্ডপ্রাপ্ত আরাফাতের মালিকানায় দেশের প্রথম বেসরকারি সাবমেরিন ক্যাবল
- আপডেট সময় : ০৫:৪০:১৮ পূর্বাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ ১৮ বার পড়া হয়েছে

জুলাই বিপ্লবের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় গত ১৫ সেপ্টেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাতজনকে মৃত্যুদণ্ডের রায় দিয়েছে। এই দণ্ডপ্রাপ্তদের তালিকায় রয়েছেন সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত। রায়ে ট্রাইব্যুনাল দণ্ডপ্রাপ্ত ব্যক্তিদের অর্ধেক সম্পত্তি বাজেয়াপ্ত করে তা বিক্রির মাধ্যমে জুলাই বিপ্লবের ঘটনায় হতাহতদের ক্ষতিপূরণ প্রদানের নির্দেশনা দিয়েছেন।
তবে দণ্ডপ্রাপ্ত মোহাম্মদ আলী আরাফাতের পরিচয় কেবল সাবেক মন্ত্রী হিসেবেই সীমাবদ্ধ নয়। তিনি দেশের প্রথম বেসরকারি সাবমেরিন ক্যাবল লাইসেন্স পাওয়া তিনটি প্রতিষ্ঠানের একটি, সিডিনেট কমিউনিকেশনস লিমিটেডের প্রতিষ্ঠাকালীন পরিচালক ও উদ্যোক্তা। দেশের এই গুরুত্বপূর্ণ কৌশলগত খাতে লাইসেন্সপ্রাপ্ত প্রতিষ্ঠানের মালিকানা এবং লাইসেন্স প্রদানের প্রক্রিয়া নিয়ে এখন নতুন করে প্রশ্ন উত্থাপিত হয়েছে।























