ঢাকা ০৪:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তেলুগু তারকা নানির ক্যারিয়ার, সম্পদ ও আসন্ন সিনেমার গল্প জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রক্রিয়া ও স্বচ্ছতা নিয়ে প্রশ্ন সৌন্দর্যের ভেতর ইতিহাসের শরীর: হেগেল ও মার্কসের নন্দনতত্ত্বের তুলনামূলক পাঠ আওয়ামী সন্ত্রাসীদের যেখানেই পাওয়া যাবে সেখানেই প্রতিহত করা হবে: এস এম জিলানী জ্বালানি তেলের দাম বৃদ্ধিতে নিত্যপণ্যের বাজারে অস্থিরতা বনশ্রীতে কুকুরকে খাওয়াতে গিয়ে তরুণীকে মারধর, থানায় অভিযোগ ঈশ্বরদীতে ক্রেতা সেজে দুই ভরি স্বর্ণের মালা নিয়ে চম্পট গোপালগঞ্জে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে অনুদানের চেক বিতরণ ইবির আইন অনুষদের ১৯ শিক্ষার্থী সিভিল জজ পদে মনোনীত নিষেধাজ্ঞার মুখে ইরান কখনো মাথা নত করবে না: পেজেশকিয়ান

সরিষাবাড়ীতে সড়ক সংস্কার ফেলে ঠিকাদার লাপাত্তা, চরম দুর্ভোগে যাত্রীরা

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৪:৫৫:১৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬ ৬ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩: ৫৫

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় একটি গুরুত্বপূর্ণ গ্রামীণ সড়কের সংস্কারকাজ মাঝপথে বন্ধ করে ঠিকাদারি প্রতিষ্ঠান উধাও হয়ে গেছে। এতে সড়কজুড়ে সৃষ্টি হয়েছে বড় বড় গর্ত ও খানাখন্দ। ফলে প্রতিদিন এই রুটে যাতায়াতকারী হাজারো মানুষ চরম দুর্ভোগ ও দুর্ঘটনার ঝুঁকিতে পড়েছেন।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) সূত্রে জানা গেছে, ২০২৫-২০২৬ অর্থবছরের গ্রামীণ সড়ক মেরামত ও সংরক্ষণ প্রকল্পের আওতায় উপজেলার ভাটারা বাজার আরএইচডি-রায়গঞ্জ সিসি সড়কটি মেরামতের উদ্যোগ নেওয়া হয়। ২ কোটি ৪ লাখ টাকা প্রাক্কলিত ব্যয়ের এই কাজটি পায় ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স রমেন্ট বিপ্লব এন্টারপ্রাইজ। চলতি বছরের ১১ ফেব্রুয়ারি তারা কাজ শুরু করে। চুক্তি অনুযায়ী, গত ১১ জুনের মধ্যে কাজ শেষ করার কথা ছিল। কিন্তু প্রায় অর্ধেক (৫০ শতাংশ) কাজ শেষ করার পর হঠাৎ করেই কাজ বন্ধ করে ঠিকাদারি প্রতিষ্ঠানটি এলাকা থেকে চলে যায়।

দীর্ঘদিন কাজ বন্ধ থাকায় ভাটারা-কালিবাড়ি সড়কের বিভিন্ন স্থানে গভীর গর্ত তৈরি হয়েছে, যা এখন যানবাহন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এই সড়ক দিয়ে প্রতিদিন দুই সহস্রাধিক যানবাহন চলাচল করে। সংস্কারকাজ থমকে থাকায় গর্ভবতী নারী, বয়স্ক রোগী ও শিশুদের হাসপাতালে নিয়ে যাওয়ার ক্ষেত্রে চরম ঝুঁকি তৈরি হয়েছে। স্থানীয় বাসিন্দা নূরুল ইসলাম জিন্নাহ, জাহাঙ্গীর আলম, মহিউদ্দিন সরকার শিমুল ও লুৎফর রহমানসহ অনেকেই ক্ষোভ প্রকাশ করে জানান, সড়কটির বেহাল দশার কারণে সাধারণ মানুষের দুর্ভোগের শেষ নেই। তারা দ্রুত এই সড়কের কাজ শেষ করতে স্থানীয় প্রশাসনের জরুরি হস্তক্ষেপ দাবি করেছেন। এ বিষয়ে কথা বলার জন্য ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের কোনো খোঁজ পাওয়া যায়নি।

তবে এ বিষয়ে সরিষাবাড়ী উপজেলা প্রকৌশলী গোলাম কিবরিয়া জানান, ঠিকাদারের মাধ্যমে দ্রুত কাজ সম্পন্ন করার জন্য এলজিইডির ময়মনসিংহ বিভাগের অতিরিক্ত প্রধান প্রকৌশলী, তত্ত্বাবধায়ক প্রকৌশলী এবং জামালপুরের নির্বাহী প্রকৌশলীকে লিখিতভাবে জানানো হয়েছে। ঊর্ধ্বতন কর্মকর্তারা এ বিষয়ে দ্রুত প্রয়োজনীয় ও কার্যকর ব্যবস্থা গ্রহণ করবেন বলে তিনি আশা প্রকাশ করেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh

নিউজটি শেয়ার করুন

সরিষাবাড়ীতে সড়ক সংস্কার ফেলে ঠিকাদার লাপাত্তা, চরম দুর্ভোগে যাত্রীরা

আপডেট সময় : ০৪:৫৫:১৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬