ঢাকা ০৩:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জ্বালানি তেলের দাম বৃদ্ধিতে নিত্যপণ্যের বাজারে অস্থিরতা বনশ্রীতে কুকুরকে খাওয়াতে গিয়ে তরুণীকে মারধর, থানায় অভিযোগ ঈশ্বরদীতে ক্রেতা সেজে দুই ভরি স্বর্ণের মালা নিয়ে চম্পট গোপালগঞ্জে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে অনুদানের চেক বিতরণ ইবির আইন অনুষদের ১৯ শিক্ষার্থী সিভিল জজ পদে মনোনীত নিষেধাজ্ঞার মুখে ইরান কখনো মাথা নত করবে না: পেজেশকিয়ান যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত নিরসনে নতুন আশাবাদ, নিউইয়র্কে উচ্চপর্যায়ের বৈঠক ক্রোয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের দ্বিপক্ষীয় বৈঠক নিউইয়র্কে মানবিক সহায়তা সংস্থার প্রতিনিধিদের সঙ্গে প্রধানমন্ত্রীর প্রাতরাশ বৈঠক ডেঙ্গু ও হাম প্রতিরোধে ব্যর্থতার সুযোগ নেই: রুহুল আমিন হাওলাদার

র‍্যাব বিলুপ্ত করে ‘এসআরবি’ নামে নতুন বাহিনীর যাত্রা শুরু

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৩:২৯:১৯ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ৯ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বা র‍্যাব বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। এখন থেকে বাহিনীটি ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ বা এসআরবি নামে কার্যক্রম পরিচালনা করবে। গত মঙ্গলবার এই নতুন বাহিনীর নাম ও কাঠামোর বিষয়ে সরকারি গেজেট প্রজ্ঞাপন প্রকাশ করা হয়।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, এই আইন কার্যকর হওয়ার সাথে সাথে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন গঠন সংক্রান্ত ১৯৭৯ সালের আর্মড পুলিশ ব্যাটালিয়নস অর্ডিন্যান্সের যেসব বিধান র‍্যাবের ক্ষেত্রে প্রযোজ্য ছিল, সেগুলো রহিত বলে গণ্য হবে।

তবে আগের বাহিনীর সদস্যদের বিরুদ্ধে চলমান আইনি প্রক্রিয়ার বিষয়ে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে। এতে বলা হয়েছে, র‍্যাব (কোর্ট পদ্ধতি ও বিভাগীয় কার্যধারা) বিধিমালা-২০০৫ এবং এর সেকশন ১৪-এ প্রদত্ত ক্ষমতাবলে জারি করা অন্যান্য বিধিবিধান কার্যকর থাকবে। এছাড়া এই বিধিমালা বা অন্য কোনো আইনের অধীনে ইউনিটের কোনো সদস্যের বিরুদ্ধে গৃহীত বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থা অথবা আদালতের চলমান কার্যধারা বহাল ও বলবৎ থাকবে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin

নিউজটি শেয়ার করুন

র‍্যাব বিলুপ্ত করে ‘এসআরবি’ নামে নতুন বাহিনীর যাত্রা শুরু

আপডেট সময় : ০৩:২৯:১৯ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬