ঢাকা ০১:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘সোলজার’ সিনেমার চরিত্রের প্রয়োজনে ওজন বাড়াচ্ছেন চিত্রনায়িকা ঐশী কেবিনে থাকলে বেঁচে ফিরতাম না: হরমুজে হামলার বর্ণনা বাংলাদেশি নাবিকের রাজধানীতে বেপরোয়া চাঁদাবাজ: ডিএমপির তালিকায় ১২৮০ জনের নাম মুক্তিযোদ্ধা ও শহীদদের প্রকৃত তালিকা তৈরির সুপারিশ সংসদীয় কমিটির রায়েরবাজার কবরস্থানে ককটেল সন্দেহে এসআরবি, বাণিজ্য মেলায়ও উদ্ধার আর্থিক খাত সংস্কারে বিশ্বব্যাংকের ১২৬১ কোটি টাকার প্রকল্প একনেকে বাজারে সিন্ডিকেট নয়, সুস্থ প্রতিযোগিতা জরুরি: প্রতিযোগিতা কমিশন বিটিএস ভক্ত তিন কিশোরী উদ্ধার: যেভাবে বাড়ি ফিরল তারা জাতিসংঘে প্রধানমন্ত্রীর নেতৃত্বে প্রতিনিধিদলকে মন্ত্রিসভার অভিনন্দন বিলাইছড়িতে বিজিবির হেফাজত থেকে ২ ভারতীয়কে ছিনিয়ে নেওয়ার অভিযোগ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০২:০৫:২৬ পূর্বাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ৯ বার পড়া হয়েছে

শিশুদের সুপ্ত প্রতিভা ও সম্ভাবনা বিকশিত করতে তাদের জন্য উপযুক্ত শিক্ষা, চিকিৎসা এবং মুক্ত প্রাকৃতিক পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান।

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান শিশুদের সুপ্ত প্রতিভা, আকাশচুম্বী আকাঙ্ক্ষা এবং সম্ভাবনাকে বিকশিত করার লক্ষ্যে তাদের জন্য উপযুক্ত শিক্ষা, চিকিৎসা, খেলাধুলা ও স্বাস্থ্যকর প্রাকৃতিক পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ বিমানবাহিনী পরিচালিত বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের স্কুল ‘ব্লু স্কাই’ পরিদর্শনকালে তিনি এ আহ্বান জানান। পরিদর্শনের পর আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই গুরুত্বারোপ করেন।

শিশুদের আগামী দিনের দেশ গড়ার মহান সৈনিক হিসেবে উল্লেখ করে ডা. জুবাইদা রহমান বলেন, যেকোনো আকাঙ্ক্ষার জন্য মুক্ত আকাশই শেষ সীমানা। আজকের শিশুরাই জাতির ভবিষ্যৎ এবং তাদের আকাশচুম্বী স্বপ্ন ও সম্ভাবনা নিয়ে এগিয়ে যেতে হবে। তিনি আরও বলেন, প্রতিটি শিশুর জন্য সুষ্ঠু শিক্ষা ব্যবস্থা, শারীরিক ও মানসিক স্বাস্থ্যের বন্দোবস্ত, সবুজ খোলামাঠে খেলাধুলার সুযোগ এবং যেকোনো ব্যাধির চিকিৎসার নিশ্চয়তা প্রদান করা আমাদের সবার দায়িত্ব। বাংলাদেশের ৬৪টি জেলা, উপজেলা ও ৫৯৯টি ইউনিয়নের ৯ হাজার ৯৯০টি গ্রামের কোনো শিশু যেন অবহেলায় ঝরে না পড়ে এবং প্রত্যেক শিশু যেন তার পরিবারে সুরক্ষিত থাকে, সে বিষয়ে তিনি গুরুত্বারোপ করেন।

শিশুদের সাংস্কৃতিক পরিবেশনার প্রশংসা করে ডা. জুবাইদা রহমান বলেন, সঠিক প্রশিক্ষণ ও দিকনির্দেশনা পেলে শিশুরা তাদের অসীম প্রতিভার স্বাক্ষর রাখতে পারে। দলগত সাফল্য অর্জন ও খেলাধুলার মানসিকতা তাদের সুনাগরিক হিসেবে গড়ে উঠতে সহায়তা করবে। অনুষ্ঠানে নারীদের ক্ষমতায়নে বিমান বাহিনী মহিলা কল্যাণ সমিতির (বাফওয়া) ভূমিকার প্রশংসা করে তিনি বলেন, দেশের ৫১ শতাংশ নারী জনসংখ্যার উন্নয়নে বাফওয়ার প্রশিক্ষণ ও হস্তশিল্পের উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। তিনি গোল্ডেন ঈগল স্কুলের ছাত্রীদেরও ধন্যবাদ জানান এবং তাদের উজ্জ্বল ভবিষ্যতের কামনা করেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ বিমান বাহিনী মহিলা কল্যাণ সমিতি এবং আদার্স ওমেন এন্ড চিলড্রেন ক্লাবের সভানেত্রী সালেহা খান। এছাড়াও বক্তব্য রাখেন ‘ব্লু স্কাই’ স্কুলের অধ্যক্ষ গ্রুপ ক্যাপ্টেন মোহাম্মদ নূর উল্লাহ (পিএসসি)। অনুষ্ঠানে সহকারী বিমানবাহিনী প্রধান (প্রশাসন), বাফওয়া কেন্দ্রীয় কমিটির সহ-নেতৃবৃন্দ, বাফওয়া এ কে খন্দকার ও বাশার শাখার প্রতিনিধি এবং বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে ডা. জুবাইদা রহমান ব্লু স্কাই স্কুল ও বাফওয়া গোল্ডেন ঈগল নার্সারির শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন এবং পরে শিক্ষার্থীদের সঙ্গে ফটোসেশনে অংশ নেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin

নিউজটি শেয়ার করুন

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

আপডেট সময় : ০২:০৫:২৬ পূর্বাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬